উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ প্রায় সাড়ে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে ভবানীভবন থেকে বেরোলেন অভিষেক বন্দোপাধ্যায়। আইনি জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজির হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ দিল্লি থেকে কলকাতায় ফেরার পরই সোজা নিজের কালীঘাটের বাসভবনে যান তিনি। এরপর বিকেল পৌনে ৬টা নাগাদ সেখান থেকে বেরিয়ে সোজা ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন অভিষেক। ৫টা ৫০ মিনিট নাগাদ তাঁর গাড়ি সিআইডি (CID) দপ্তরে প্রধান ফটকে পৌঁছায়।
এদিন সিআইডি দপ্তরে প্রবেশের পর তিনি কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসেন এবং প্রধান ফটকের কাছে উপস্থিতির নথিতে স্বাক্ষর করেন। এরপরই তিনি পুনরায় সিআইডি দপ্তরের ভেতরে প্রবেশ করেন। তৃণমূল বিধায়কদের সই জাল-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি দীর্ঘদিন ধরেই তাঁকে তলব করছিল। এর আগে অসুস্থতা বা রাজনৈতিক ব্যস্ততার কারণে একাধিকবার হাজিরা এড়ালেও, এবারের হাজিরা ছিল অত্যন্ত নাটকীয়। অবশেষে দীর্ঘ প্রায় সাড়ে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১১টা ৩০ মিনিটের পরে ভবানীভবন থেকে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
The put up Abhishek Banerjee | প্রায় সাড়ে ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ! অবশেষে ভবানীভবন থেকে বেরোলেন অভিষেক appeared first on Uttarbanga Sambad.
