Abhisekh Banerjee | ‘বিদ্যাসাগরের নাম নেওয়ার আগে ক্ষমা চান,’ কোন পুরোনো স্মৃতি মনে করিয়ে শা-কে বিঁধলেন অভিষেক?

Abhisekh Banerjee | ‘বিদ্যাসাগরের নাম নেওয়ার আগে ক্ষমা চান,’ কোন পুরোনো স্মৃতি মনে করিয়ে শা-কে বিঁধলেন অভিষেক?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গে অমিত শায়ের পা পড়তেই, তাঁকে পুরোনো স্মৃতি মনে করালেন ‘সেনাপতি’ অভিষেক! ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের (Ishwarchandra Vidyasagar) জন্মদিনে বিদ্যাসাগর কলেজে দাঁড়িয়ে শায়ের উদ্দেশে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড বললেন, ‘বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল অমিত শায়ের নেতৃত্বেই। তাই তাঁর নাম নেওয়ার আগে ক্ষমা চাওয়া উচিত।’

এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের পর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস প্রসঙ্গে অমিত শা (Amit Shah) বলেছিলেন, ‘আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, আর এখানকার মহিলাদের শিক্ষার জন্য উনি নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। তাই আমি ওঁকে মন থেকে প্রণাম করছি।’ এই বক্তব্য শুনে বেজায় চটেছেন অভিষেক (Abhisekh Banerjee)। দুপুর নাগাদ বিদ্যাসাগর কলেজে গিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘বাংলায় বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল তাদের মানুষ জবাব দিয়েছে। বাংলা-বিরোধী মনোভাব যারা এখনও আছে তাদেরও আগামীতেও মানুষ জবাব দেবে। বিজেপি বারবার বাংলাকে অপমান করে। মণীষীদের নিয়ে হোক কী রাজ্যের পরিকাঠামো, সব সময়ই মিথ্যাচার করে।’

এরই পাশাপাশি অভিষেক আরও বলেন, ‘যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারা বিদ্যাসাগরকে বুঝবেন না। তাঁর অবদানও বুঝবেন না। আরও অবাক হলাম তিনি পুজো উদ্বোধন করলেন অথচ বিদ্যাসাগরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন না। এমনকি একটা ফুলের মালাও দিলেন না। এরা জানে না এই মানুষটির অবদান কি? তাই আমি এদের বলি বাংলা বিরোধী। ওনার উচিত বিদ্যাসাগরের মূর্তির সামনে ক্ষমা চাওয়া।’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *