Abhijit Gangopadhyay | ফের নামবিভ্রাট সংসদে! প্রধানমন্ত্রীকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ সম্বোধন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের         

Abhijit Gangopadhyay | ফের নামবিভ্রাট সংসদে! প্রধানমন্ত্রীকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ সম্বোধন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের         

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বুধবার সংসদে ফের নাম বিড়ম্বনা। সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবার সংসদে প্রধানমন্ত্রীর নামের পদবী ভুল বললেন তাঁরই দলের সাংসদ। সংসদে বক্তব্য রাখার সময় সেই সাংসদ বললেন ‘আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাজপেয়ী।’ আর একথা মুখ দিয়ে বেরোতেই সংসদে ওঠে হাসির রোল।

এবার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র বাজপেয়ী বলে উল্লেখ করলেন খোদ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন এসআইআর নিয়ে চাঁচাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ করছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কখনও তিনি নিশানা করেছেন রাহুল গান্ধিকে, আবার কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার এসআইআর প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর করতে দেব না, হল তো। কেন এসআইআর নিয়ে গালাগাল করছেন? বাংলায় অনুপ্রবেশ রুখতে কাঁটাতার লাগানোর জন্য জমি দেওয়া হয়নি। তার জেরে বাংলায় অনুপ্রবেশকারীদের ভিড় হয়েছে। আর তাদের নকল পরিচয়পত্র তৈরিতে সহযোগিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এরপরই নামবিভ্রাটে জড়ান তিনি। মুখ ফসকে বলে ফেলেন, “আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাজপেয়ী।” পরে অবশ্য ঢোঁক গিলে নিজের ভুল শুধরে  নরেন্দ্র মোদি বলেন। এরপরেই সংসদে হাসির রোল উঠে। অনেকেই তীর্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লক্ষ্য করে।

এদিন সংসদে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন তমলুকের বিজেপি সাংসদ। তিনি দাবি করেন, তাঁর সংসদীয় এলাকায় সবচেয়ে বেশি ‘ভূতুড়ে’ ভোটার পাওয়া গিয়েছে। তদন্ত হওয়ার দাবিও জানান অভিজিৎ। তিনি দাবি করেন, বাংলার শাসক শিবির নরেন্দ্র মোদি এবং অমিত শাহর নাম শুনলে কাঁদতে শুরু করেন। নির্বাচন কমিশনের কাছে তাঁর আর্জি, বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এসআইআর-এর কাজ শেষ করা হোক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *