রিলের নেশা সর্বনাশা! চরম বিপদের কথা মনেই থাকে না। কাল হয় অতিরিক্ত আত্মবিশ্বাস। তেমনই এক ভয়ংকর ঘটনার সাক্ষী হল ওড়িশা। সাপ ধরায় বিশেষজ্ঞ ২৮ বছরের এক ব্যক্তির মৃত্যু হল সাপের কামড়েই! বাড়িতে গোখরো সাপ ছেড়ে রিল বানানোর সময় হয় বিপত্তি। আচমকা ছোবল দেয় বিষধর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি ওই যুবককে। ভয়ংকর ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
মর্মান্তিক ঘটনাটি পুরীর কান্থাপুর গ্রামের। মৃত তপন কুমার প্রধান অতীতে অসংখ্য সাপ উদ্ধার করেছেন। মনে করা হচ্ছে সেই আত্মবিশ্বাসেরই দাম দিলেন তিনি। বাড়ির সামনের উঠোনে সাপ ছেড়ে রিল বানাচ্ছিলেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সাপটি প্রথমে তাঁর ডান হাতের আঙুলে দংশন করে। এরপর কনুই ও হাতের উপরের অংশে পুনরায় ছোবল মারে বিষধর। এই ঘটনা ঘটে দুপুরের দিকে। ভিডিওতে দেখা গিয়েছে, ছোবল খাওয়ার পরেও বিচলিত না হয়ে সাপটিকে কৌটোর মধ্যে পুরো রাখছেন তপন।
আরও পড়ুন:
By no means play with venomous snakes, regardless of how skilled you suppose you’re. In a tragic incident in Puri, a person was bitten by a snake whereas filming it. He was rushed to the hospital however sadly misplaced his life. One second of recklessness can price you your life. Please don’t threat it for a video.
— Manas Muduli (@manas_muduli) October 10, 2026
পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তপনকে। সেখানে তাঁকে একটি অ্যান্টি ভেনম ইঞ্জেকশন দেওয়া হয়। জানা গিয়েছে, চিকিৎসকেরা তাঁকে ১০ মিনিট পর আরও একটি ইঞ্জেকশন নিতে বলেছিলেন। কিন্তু তিনি দ্বিতীয় ইঞ্জেকশনটি না নিয়েই হাসপাতাল থেকে চলে যান। যদিও বাড়ি ফেরার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
এই ভিডিওটি ‘মানসমুদুলি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। যা দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করছেন, যতই আপনি বিশেষজ্ঞ হন, বিষধর সাপ নিয়ে খেলাচ্ছলে রিল বানানোর ঘটনা কতটা বিপজ্জনক হতে পারে, এটা তার জলজ্যান্ত উদাহরণ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
