500 Notice | ২০২৬-এর মার্চ থেকে এটিএম-এ মিলবে না ৫০০-র নোট? কী বার্তা দিল কেন্দ্র

500 Notice | ২০২৬-এর মার্চ থেকে এটিএম-এ মিলবে না ৫০০-র নোট? কী বার্তা দিল কেন্দ্র

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘২০২৬ সালের মার্চ মাস থেকে এটিএমে আর মিলবে না ৫০০ টাকার নোট, বন্ধ হতে চলেছে এর ছাপাও।’ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমনই এক সতর্কবার্তা। এমন খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। নোটবন্দির দুঃস্মৃতি ফিরে আসার আশঙ্কায় যখন সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে আসরে নামল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ৫০০ টাকার নোট বাতিল হওয়ার খবরটি সম্পূর্ণ ‘ফেক নিউজ’ বা গুজব।

শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক বিবৃতিতে জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এমন কোনো নির্দেশিকা জারি করেনি। এক্স (পুরোনো টুইটার) হ্যান্ডেলে পিআইবি লিখেছে, “সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে আরবিআই ২০২৬ সালের মার্চের মধ্যে ৫০০ টাকার নোট ছাপা বন্ধ করে দেবে। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। ৫০০ টাকার নোট পুরোপুরি বৈধ এবং সাধারণ মানুষ নির্দ্বিধায় এই নোটে লেনদেন চালিয়ে যেতে পারেন।”

গত কয়েক মাস ধরেই বিভিন্ন ইউটিউব ভিডিও এবং ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছিল যে, সরকার বড় নোট বাজার থেকে সরিয়ে নিতে চাইছে। এমনকি গত আগস্ট মাসেও সংসদের বর্ষাকালীন অধিবেশনে এই নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট জানিয়েছিলেন, ৫০০ টাকার নোটের সরবরাহ বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। এটিএমগুলোতে ১০০ ও ২০০ টাকার নোটের পাশাপাশি ৫০০ টাকার নোটও যথারীতি পাওয়া যাবে।

২০১৬ সালের বিমুদ্রাকরণের পর থেকেই ৫০০ টাকার নোট নিয়ে বিভিন্ন সময়ে গুজব ছড়ানোর প্রবণতা দেখা গিয়েছে। সরকার বারবার অনুরোধ করেছে যে, এই ধরনের কোনো সংবেদনশীল তথ্য বিশ্বাস করার আগে বা শেয়ার করার আগে যেন অবশ্যই সরকারি ওয়েবসাইট বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে তা যাচাই করে নেওয়া হয়।

নাগরিকদের আশ্বস্ত করে জানানো হয়েছে, ৫০০ টাকার নোট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। বাজার এবং ব্যাঙ্কিং পরিষেবা— সর্বত্রই এই নোটের চলাচল স্বাভাবিক থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *