Midnight Hammer | কীভাবে হামলা ইরানের পরমাণু কেন্দ্রে? খুঁটিনাটি তথ্য দিয়ে জানাল আমেরিকা

Midnight Hammer | কীভাবে হামলা ইরানের পরমাণু কেন্দ্রে? খুঁটিনাটি তথ্য দিয়ে জানাল আমেরিকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘অপারেশন মিডনাইট হ্যামার’, শনিবার রাতে ইরানে চালানো আমেরিকার এই সামরিক অভিযানের নিশানায় ছিল ইরানের তিনটি পরমাণু কেন্দ্র- ফোরদো, নাটানজ এবং ইসফাহান। রবিবার আমেরিকার জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই অভিযান সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনলেন। তিনি জানান, এই অভিযানের প্রথমে ইরানের সেনাকে বিভ্রান্ত করার জন্য কিছু যুদ্ধবিমানকে […]

আরও পড়ুন
ভালো শুরু করেও প্যাভিলিয়নে সাই, সুদর্শন ব্যাট রাহুলের, ইংল্যান্ডের থেকে ৯৬ রানে এগিয়ে ভারত

ভালো শুরু করেও প্যাভিলিয়নে সাই, সুদর্শন ব্যাট রাহুলের, ইংল্যান্ডের থেকে ৯৬ রানে এগিয়ে ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাসি কান্না, হীরাপান্না দোলে ভালে/ কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে।’ রবীন্দ্রনাথ কি টেস্ট ক্রিকেটের জন্যই এই গান লিখেছিলেন? তা নিশ্চয়ই নয়। তথাপি জীবন ও ক্রিকেটের কুলীন ফরম্যাটের মধ্যে আশ্চর্য মিল! নচেত সাই সুদর্শন নামের ভারতীয় ক্রিকেটের নতুন প্রতিভাকে দেখার ইচ্ছে এভাবে মাটিতে মিশে যায়! প্রথমে ইনিংসে শূন্য রানে ফিরে যাওয়ার […]

আরও পড়ুন
বিধানসভা ভোটের আগেই নতুন দল গড়ছেন দিলীপ? তুঙ্গে জল্পনা

বিধানসভা ভোটের আগেই নতুন দল গড়ছেন দিলীপ? তুঙ্গে জল্পনা

স্টাফ রিপোর্টার: আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে একটি নতুন রাজনৈতিক দল তৈরির সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। রবিবার বিভিন্ন সংবাদমাধ‌্যমে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হওয়ার পর এবিষয়ে জোরদার চর্চা শুরু হয়েছে সর্বত্র। শোনা যাচ্ছে, দলের নেতৃত্বে নাকি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শোনা যাচ্ছে, দিলীপ ঘোষের নেতৃত্বে নতুন দলের নাম হতে চলেছে, পশ্চিমবঙ্গ […]

আরও পড়ুন
Sourav Ganguly | ভারতীয় দলের কোচ হতে চান সৌরভ! গম্ভীরকে নিয়ে কী বললেন ‘মহারাজ’?

Sourav Ganguly | ভারতীয় দলের কোচ হতে চান সৌরভ! গম্ভীরকে নিয়ে কী বললেন ‘মহারাজ’?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় দলের সাঝঘরে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবারে তা হবে কোচের ভুমিকায়! না, দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরের প্রতি মোটেও বিশ্বাস হারিয়ে ফেলেননি তিনি। এখনই গম্ভীরকে কোচের দায়িত্ব থেকে সরাতেও নারাজ সৌরভ। তবে সুযোগ পেলে তিনি কোচের দায়িত্ব পালনে যে প্রস্তুত, সেই কথাই এদিন জানিয়েছেন ‘মহারাজ’। সম্প্রতি এক সংবাদ […]

আরও পড়ুন
প্রেমিকের সহযোগিতায় নাবালক ছেলেকে অপহরণের ছক! পুলিশের জালে মা

প্রেমিকের সহযোগিতায় নাবালক ছেলেকে অপহরণের ছক! পুলিশের জালে মা

অরিজিৎ গুপ্ত, হাওড়া: প্রেমিকের সহযোগিতায় নাবালক সন্তানকে অপহরণের ছক মায়ের! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হাওড়ার ডোমজুড়ে। পুলিশের জালে শিশুটির মা। শনিবার দুপুরে দাসনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন ডোমজুড়ের বাসিন্দা অর্থাৎ শিশুটির মা সঙ্গীতা সিং। কিন্তু অপহরণ কাণ্ডের তদন্তে নেমে শিশুটির মায়ের গতিবিধি নিয়েই সন্দেহ হয় পুলিশের। শিশুটির মাকে প্রথমে দাসনগর থানা ও পরে ডোমজুড় […]

আরও পড়ুন
‘বর্ষার মরশুমেও মাওবাদীদের ঘুমোতে দেব না’, ছত্তিশগড়ের সভা থেকে হুঁশিয়ারি শাহের

‘বর্ষার মরশুমেও মাওবাদীদের ঘুমোতে দেব না’, ছত্তিশগড়ের সভা থেকে হুঁশিয়ারি শাহের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বর্ষার মরশুমেও মাওবাদীদের ঘুমোতে দেব না।’ রবিবার ছত্তিশগড়ের নাভা রায়পুরের জনসভা থেকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়ে দিলেন, ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে মাওবাদমুক্ত ভারতের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। গত এক বছর ধরেই ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধুন্ধুমার গুলির লড়াই […]

আরও পড়ুন
Strait of Hormuz | আর রক্ষা নেই! এবার হরমুজ প্রণালী নিয়ে চরম পদক্ষেপ নিতে চলেছে ইরান

Strait of Hormuz | আর রক্ষা নেই! এবার হরমুজ প্রণালী নিয়ে চরম পদক্ষেপ নিতে চলেছে ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইরান ইজরায়েল সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে ইরান। ভারতীয় সময় রবিবার ভোরে ইরানের ৩ পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পরই সেই জল্পনা আরও জোরদার হয়েছে। সূত্রের খবর, ইরানের সংসদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে এই সিদ্ধান্তে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন ইরানের সর্বোচ্চ জাতীয় […]

আরও পড়ুন
যৌনকর্মীদের সঙ্গে আইনের তুলনা, সুকান্তর বিরুদ্ধে বড়তলা থানায় অভিযোগ দায়ের

যৌনকর্মীদের সঙ্গে আইনের তুলনা, সুকান্তর বিরুদ্ধে বড়তলা থানায় অভিযোগ দায়ের

রমেন দাস ও নিরুফা খাতুন: রাজ্যের আইনব্যবস্থাকে যৌনকর্মীদের সঙ্গে তুলনা করে আরও বিপাকে সুকান্ত মজুমদার। বড়তলা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রবিবার এক যৌনকর্মী বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সূত্রপাত শুক্রবার। ওইদিন ভবানীপুর চত্বরে দফায় দফায় পুলিশের বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। সেই সময় মেজাজ হারিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বিজেপি রাজ্য […]

আরও পড়ুন
বর্ষায় সাপের আতঙ্ক? কামড় খেলে এই কাজগুলি করতে ভুলবেন না

বর্ষায় সাপের আতঙ্ক? কামড় খেলে এই কাজগুলি করতে ভুলবেন না

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই রোদ তো এই বৃষ্টি। বঙ্গে মেঘ রোদ্দুরের লুকোচুরি যেন লেগেই রয়েছে। আর ঠিক এই সময়ে পোকামাকড়, সাপের উপদ্রবও বাড়ে। বিশেষত গ্রামেগঞ্জে সাপের কামড়ের ফলে প্রাণহানির খবরও মেলে। তবে চিকিৎসকের মতে সামান্য কয়েকটি ভুলের কারণে সাপের কামড় হয়ে ওঠে প্রাণঘাতী। আর সেই ভুলগুলি শুধরে নিতে পারলে সাপের কামড়ের পরেও সুস্থ হওয়া […]

আরও পড়ুন
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি! দেশদ্রোহিতার অভিযোগে মাজিদকে মৃত্যুদণ্ড দিল ইরান

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি! দেশদ্রোহিতার অভিযোগে মাজিদকে মৃত্যুদণ্ড দিল ইরান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও একজনকে মৃত্যুদণ্ডের সাজা দিল ইরান। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মাজিদ মোসায়েবি। অভিযোগ, ইরান থেকে গোপন তথ্য ইজরায়েলে পাচার করতেন মাজিদ। যার জেরে আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাঁকে ফাঁসিকাঠে ঝোলায় ইরান প্রশাসন। রবিবার সকালে ইরানের বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার পর […]

আরও পড়ুন
বুমরাহকে নিয়ে চিন্তায় রাতের ঘুম উড়েছে শাস্ত্রীর! কেন উদ্বিগ্ন প্রাক্তন কোচ?

বুমরাহকে নিয়ে চিন্তায় রাতের ঘুম উড়েছে শাস্ত্রীর! কেন উদ্বিগ্ন প্রাক্তন কোচ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহকে নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। একাই কুম্ভ হয়ে টিম ইন্ডিয়ার বোলিং ব্রিগেডকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। কিন্তু দেখা যাচ্ছে, টিম ইন্ডিয়ার অন্যান্য বোলাররা বেশ নিষ্প্রভ। ঠিক এই কারণেই চিন্তিত হয়ে পড়েছেন রবি। তিনি বলেন, “আমি বুমরাহের ওয়ার্কলোড নিয়ে খুবই চিন্তিত। প্রত্যেক স্পেলে ও উইকেট পাক, এটাই প্রত্যাশা করে […]

আরও পড়ুন
বারবার গাফিলতি! এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ডিজিসিএ-র

বারবার গাফিলতি! এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ডিজিসিএ-র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার (ডিজিসিএ) রোষের মুখে পড়ল এয়ার ইন্ডিয়া। এবার বিমান সংস্থাটির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিল ডিজিসিএ। সূত্রের খবর, অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, বারবার গাফিলাতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিল করতেও পিছ পা হবে না ডিজিসিএ। শনিবারই এয়ার ইন্ডিয়ার তিন […]

আরও পড়ুন
ইরানের সঙ্গেই গাজায় অভিযান ইজরায়েলের, উদ্ধার ৩ পণবন্দির দেহ

ইরানের সঙ্গেই গাজায় অভিযান ইজরায়েলের, উদ্ধার ৩ পণবন্দির দেহ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাঝেই গাজায় সামরিক অভিযান ইজরায়েলের। শনিবার গাজায় অভিযান চালিয়ে ৩ পণবন্দির দেহ উদ্ধার করল ইজরায়েলি সেনা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে বন্দি হয়েছিলেন এই তিন জন। সবমিলিয়ে চলতি মাসে ৮ জন পণবন্দির দেহ উদ্ধার করল ইজরায়েল। হামাসের হাতে বন্দিদের উদ্ধার প্রসঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “গাজা […]

আরও পড়ুন
প্রাণ বাঁচাতে নথি আর ওষুধ নিয়ে দৌড়! ২৪ ঘণ্টা পরও আগুন আতঙ্ক তাড়া করছে বারাসতবাসীদের

প্রাণ বাঁচাতে নথি আর ওষুধ নিয়ে দৌড়! ২৪ ঘণ্টা পরও আগুন আতঙ্ক তাড়া করছে বারাসতবাসীদের

অর্ণব দাস, বারাসত: যেভাবেই হোক প্রাণে বাঁচতে হবে! চোখের সামনে লেলিহান শিখা দেখে একথা ভেবে মহিলা, বয়স্ক এবং বাচ্চারা ভোটার, আধার, প্যান আর ওষুধ নিয়ে বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে। আর বাড়ির কর্তা, পুরুষদের কাজ ছিল যেভাবেই হোক বাড়ির গ্যাস সিলিন্ডার পার্শ্ববর্তী কোন জলে ফেলা। শনিবার রাতের সেই ভয়াবহ স্মৃতি মনে করলেই এথনও আতঙ্কে কেঁপে উঠছেন […]

আরও পড়ুন
বাড়ির সামনে থেকে শিশুকে নিয়ে গেল চিতাবাঘ! জঙ্গলে মিলল ক্ষতবিক্ষত নিথর দেহ

বাড়ির সামনে থেকে শিশুকে নিয়ে গেল চিতাবাঘ! জঙ্গলে মিলল ক্ষতবিক্ষত নিথর দেহ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লোকালয়ে বন্যপ্রাণের হামলা। এবার তামিলনাড়ুতে চিতাবাঘের হামলায় মৃত্যু হল ৪ বছরের এক শিশুকন্যার। কোয়েম্বাটুর জেলার চা বাগান লাগোয়া একটি গ্রামের বাড়ির সামনে খেলছিল শিশুটি। তখনই তার উপর চিতাবাঘ হামলা চালায় বলে জানা গিয়েছে। শিশুটিকে গভীর জঙ্গল টেনে নিয়ে যায় প্রাণীটি। একদিন পর জঙ্গল থেকে শিশুকন্যার ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধার হয়েছে। […]

আরও পড়ুন
ক্রেতা সেজে দোকানে হানা, কর্মীদের বেঁধে কয়েক কোটি টাকার সোনা-হিরের গয়না সাফ শিলিগুড়িতে

ক্রেতা সেজে দোকানে হানা, কর্মীদের বেঁধে কয়েক কোটি টাকার সোনা-হিরের গয়না সাফ শিলিগুড়িতে

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ক্রেতা সেজে দিনেদুপুরে সোনার দোকানে হানা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের কর্মীদের বেঁধে চলল লুটপাট। কয়েক কোটি টাকা মূল্যের সোনা, হিরের গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। যদিও পুলিশ দুষ্কৃতীদের তাড়া করে দু’জনকে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্র হিলকার্ট রোডে। পুলিশ গোটা শহরে নাকাচেকিং শুরু করেছে। দুষ্কৃতীদের মধ্যে দু’জন মহিলা রয়েছে। মাত্র […]

আরও পড়ুন
টানা বৃষ্টিতে জামাকাপড় শুকোচ্ছে না? রইল ঝঞ্ঝাট এড়ানোর কয়েকটি উপায়

টানা বৃষ্টিতে জামাকাপড় শুকোচ্ছে না? রইল ঝঞ্ঝাট এড়ানোর কয়েকটি উপায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের হাত ধরে বঙ্গে বর্ষা প্রবেশ করেছে। আর সেই থেকে টানা বৃষ্টি চলছে তো চলছেই। সকাল থেকে মেঘে ঢাকা আকাশ অন্ধকার, ঝিরঝিরে বৃষ্টি। সূর্যের দেখা নেই। কোনও কোনও দিন যদি বা একটু বেলা বাড়লে রোদ উঁকি দিচ্ছে, কিন্তু পরক্ষণেই ফের বৃষ্টিতে মুখ ঢাকছেন সূর্যদেব! এমন এক অলস সময় দিনযাপন ছাড়া আর […]

আরও পড়ুন
বাড়ি ফেরার পথে জলের তোড়ে বেপাত্তা পরিযায়ী শ্রমিক, গামছায় মোড়া টাকা পৌঁছল পরিবারের হাতে

বাড়ি ফেরার পথে জলের তোড়ে বেপাত্তা পরিযায়ী শ্রমিক, গামছায় মোড়া টাকা পৌঁছল পরিবারের হাতে

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: উপার্জনের আশায় গিয়েছিলেন অন্যজেলায়। কষ্টার্জিত টাকা নিয়ে ফেরার সময় বিপত্তি। নদী ঘাটের কাছে জলের তোড়ে ভেসে গেলেন প্রৌঢ়। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও হদিশ মেলেনি তাঁর। কিন্তু ভেসে উঠল তাঁর সঙ্গে থাকা গামছায় মোড়া টাকা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ঝাড়গ্রামের বলরামপুরে। জানা গিয়েছে, ঝাড়গ্রামের বিনপুর ১ নম্বর ব্লকের লালগড় থানার নেপুরা অঞ্চলের বলরামপুর গ্রামের […]

আরও পড়ুন
বুমরাহর পঞ্চবাণ, প্রথম ইনিংসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সামান্য লিড ভারতের

বুমরাহর পঞ্চবাণ, প্রথম ইনিংসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সামান্য লিড ভারতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুতেই একটা কথা, এতগুলো ক্যাচ মিস না হলে ইংল্যান্ডের ইনিংস এতটা বাড়ে না। দ্বিতীয় দিনের শেষে ১০০ রানে অপরাজিত থাকা অলি পোপ তৃতীয় দিন মাত্র ৬ রান যোগ করে প্রসিদ্ধ কৃষ্ণর বলে সাজঘরে ফেরেন। উইকেটের অন্যপ্রান্তে হ্যারি ব্রুক ভরসা জোগান ইংল্যান্ডকে। তিনি থামেন ৯৯ রানে। প্রসিদ্ধ কৃষ্ণর শর্ট বলে হুক করতে […]

আরও পড়ুন
বুমরাহর পঞ্চবাণ, প্রথম ইনিংসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সামান্য লিড ভারতের

বুমরাহর পঞ্চবাণ, প্রথম ইনিংসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সামান্য লিড ভারতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুতেই একটা কথা, এতগুলো ক্যাচ মিস না হলে ইংল্যান্ডের ইনিংস এতটা বাড়ে না। দ্বিতীয় দিনের শেষে ১০০ রানে অপরাজিত থাকা অলি পোপ এদিন মাত্র ৬ রান যোগ করে প্রসিদ্ধ কৃষ্ণর সাজঘরে ফেরেন। উইকেটের অন্যপ্রান্তে হ্যারি ব্রুক তখন ভরসা জোগাচ্ছেন ইংল্যান্ডকে। তিনি থামেন ৯৯ রানে। জশপ্রীত বুমরাহ নেন পান উইকেট। প্রথম ইনিংসে […]

আরও পড়ুন
কীভাবে ইরানের পরমাণু ঘাঁটিতে নিখুঁত হামলা! ‘মিডনাইট হ্যামার’-এর খুঁটিনাটি জানাল আমেরিকা

কীভাবে ইরানের পরমাণু ঘাঁটিতে নিখুঁত হামলা! ‘মিডনাইট হ্যামার’-এর খুঁটিনাটি জানাল আমেরিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার শেষরাতে ইরানের ৩ পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলার সঙ্গে সঙ্গে ইরান-ইজরায়েল যুদ্ধে সরাসরি নেমে পড়েছে আমেরিকাও। তেহরান কিছু বুঝে ওঠার আগেই বি-২ বোমারু বিমান ও GBU-57 ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বা বাঙ্কার ব্লাস্টার বোমায় তছনছ হয়ে গিয়েছে পরমাণু ঘাঁটি ফরদো, নাতানজ ও ইসফাহান। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি […]

আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ কত? তীব্র মতানৈক্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলিতে

প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ কত? তীব্র মতানৈক্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলিতে

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: বাংলাদেশে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ কত? রাজনৈতিক দলগুলি সেই সময় বেঁধে দিল। দেশের অধিকাংশ দলই প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দু’বার অর্থাৎ ১০ বছরের প্রস্তাব দিয়েছে। তবে কয়েকটি দলের মত, দু’বারের পর একবার বিরতি দিয়ে আবার কেউ প্রধানমন্ত্রী হতেই পারেন, তাতে সমস্যা নেই। দু’দিন বিরতির পর রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস […]

আরও পড়ুন
Samsi | মাদ্রাসায় দুর্নীতির অভিযোগ! পরিচালন সমিতি ভেঙে প্রশাসক নিয়োগ শিক্ষা দপ্তরের

Samsi | মাদ্রাসায় দুর্নীতির অভিযোগ! পরিচালন সমিতি ভেঙে প্রশাসক নিয়োগ শিক্ষা দপ্তরের

মুরতুজ আলম,সামসী:  রতুয়া-১ ব্লকের দুটি মাদ্রাসায় একাধিক দুর্নীতির অভিযোগে পরিচালন সমিতি ভেঙে দিল জেলা বিদ্যালয় পরিদর্শক। অভিযুক্ত  শিক্ষা প্রতিষ্ঠান দুটি হল সামসীর ভগবানপুর গার্লস হাই মাদ্রাসা ও বাটনা জে.এম.ও সিনিয়র মাদ্রাসা। ভগবানপুর গার্লস হাই মাদ্রাসায় ইতিমধ্যে মাদ্রাসা পরিচালন সমিতিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে প্রশাসক(এডমিনিস্ট্রেটর) নিয়োগ করা হয়েছে। বাটনা জে.এম.ও. সিনিয়র মাদ্রাসায় ডি.ডি.ও. নিয়োগ করা হয়েছে। […]

আরও পড়ুন
‘দায়িত্বজ্ঞানহীন’, ইরানে মার্কিন হামলার নিন্দায় মস্কো-বেজিং, তেহরানের হয়ে এবার যুদ্ধে রাশিয়া?

‘দায়িত্বজ্ঞানহীন’, ইরানে মার্কিন হামলার নিন্দায় মস্কো-বেজিং, তেহরানের হয়ে এবার যুদ্ধে রাশিয়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানে মার্কিন হামলার প্রবল নিন্দা করল রাশিয়া এবং চিন। গোটা বিষয়টিকে দায়িত্বজ্ঞানহীন বলে তোপ দেগেছে ক্রেমলিন। অন্যদিকে বেজিংয়ের প্রতিক্রিয়া, আমেরিকার এই হামলা রাষ্ট্রসংঘের সনদের বিরোধী। সূত্রের খবর, রবিবারই রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘছি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করবেন তিনি। ভারতীয় সময় শনিবার গভীর রাতে বোমাবর্ষণ করেছে […]

আরও পড়ুন
Russia | ‘বহু দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে তৈরি’, বিস্ফোরক রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি

Russia | ‘বহু দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে তৈরি’, বিস্ফোরক রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানে মার্কিন হামলার পরই বিস্ফোরক রাশিয়া (Russia)। পুতিন ঘনিষ্ঠ রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ (Dmitry Medvedev) জানিয়েছেন, ইরানকে পরমাণু বোমা সরবরাহ করতে প্রস্তুত বহু দেশ। তবে কোনও দেশের নাম করেননি তিনি। তিনি জানান, মার্কিন হামলায় খুবই সামান্য ক্ষতি হয়েছে ইরানের পরমাণু পরিকাঠামোর। বরং এই কর্মসূচি চলতে থাকবে বলে তিনি জানান। তিনি […]

আরও পড়ুন
Operation Sindhu | অপারেশন সিন্ধু! নেপাল, শ্রীলঙ্কার নাগরিকদেরও উদ্ধার করবে ভারত

Operation Sindhu | অপারেশন সিন্ধু! নেপাল, শ্রীলঙ্কার নাগরিকদেরও উদ্ধার করবে ভারত

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইজরায়েলের অপারেশন রাইজিং লায়ন-এর জবাবে ইরান পালটা পদক্ষেপ করতে শুরু করেছে। পুরোদস্তুর যুদ্ধের আবহে বিপদে পড়েছেন ইরানে বসবাসকারী বিদেশিরা। এই পরিস্থিতিতে ইরানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ চালু করেছে ভারত। এবার সেই অভিযানেই নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের উদ্ধার করার কাজও শুরু হতে চলেছে। শনিবার বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপাল ও […]

আরও পড়ুন
Donald Trump | ক্ষুব্ধ ট্রাম্প, ইরান নিয়ে সুর বদল তুলসীর

Donald Trump | ক্ষুব্ধ ট্রাম্প, ইরান নিয়ে সুর বদল তুলসীর

ওয়াশিংটন: কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু বোমা তৈরি করতে পারে ইরান। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির কাছে এ সংক্রান্ত তথ্য রয়েছে। শনিবার এমনটাই দাবি করেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান তুলসী গাবার্ড। সংবাদমাধ্যম ইরান ইস্যুতে তাঁর মন্তব্য বিকৃত করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। কিছুদিন আগে এই তুলসীই জানিয়েছিলেন, ইরান পরমাণু বোমা তৈরি করছে এমন প্রমাণ তাঁদের কাছে […]

আরও পড়ুন
Rajnath Singh | চলতি সপ্তাহেই চিন সফরে যাচ্ছেন রাজনাথ, কী নিয়ে আলোচনায় গুরুত্ব দিচ্ছে ভারত

Rajnath Singh | চলতি সপ্তাহেই চিন সফরে যাচ্ছেন রাজনাথ, কী নিয়ে আলোচনায় গুরুত্ব দিচ্ছে ভারত

নয়াদিল্লি: সাংহাই সহযোগিতা পরিষদের (এসসিও) বৈঠকে যোগ দিতে আগামী ২৫-২৬ জুন চিনের কিংডাও সফর করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এসসিও সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আসন্ন চিন সফরে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন এবং রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে রাজনাথের। কূটনৈতিক সূত্রে খবর, বেলোসভের সঙ্গে ইউক্রেন, ইরান নিয়ে আলোচনা হবে তাঁর। চিনা […]

আরও পড়ুন
আন্ডার আই প্যাচ ব্যবহার করছেন? সঠিক নিয়ম না মানলে হতে পারে বিপদ

আন্ডার আই প্যাচ ব্যবহার করছেন? সঠিক নিয়ম না মানলে হতে পারে বিপদ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্ডার আই ক্রিমের বদলে এই মুহূর্তে আই প্যাচ ভীষণ প্রচলিত। আম জনতা থেকে তারকা প্রত্যেকেই ব্যস্ত আই প্যাচ ব্যবহার করতেন। ডার্ক সার্কেল থেকে চোখের চারপাশের চামড়া ভালো রাখতে কীভাবে এই আই প্যাচ সাহায্য করে, কীভাবেই করবেন এর সঠিক ব্যবহার কী কী সুফল পাবেন জেনে নিন। এই প্যাচ হল একপ্রকার সিলিকন জেলের […]

আরও পড়ুন
Mid-day meal | মানেকা গান্ধির আবেদনে সাড়া, পথকুকুরদেরও মিড-ডে মিল খাওয়াবে রাজ্য

Mid-day meal | মানেকা গান্ধির আবেদনে সাড়া, পথকুকুরদেরও মিড-ডে মিল খাওয়াবে রাজ্য

গৌড়বঙ্গ ব্যুরো: পড়ুয়ারা যখন স্কুলে একসঙ্গে বসে মিড-ডে মিল খায়, তখন কিছু সারমেয় বা পথকুকুর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। দয়া হলে কোনও পড়ুয়া এক-দু’মুঠো ভাত দেয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই তাড়া খেতে হয় ওই সারমেয়দের। তবে এবার এই পরিস্থিতির পরিবর্তন ঘটতে চলেছে। মানেকা গান্ধির অনুরোধে সমগ্র শিক্ষা মিশন সাড়া দেওয়ায় এবার মিড-ডে মিল পেতে চলেছে […]

আরও পড়ুন