Kashmir Problem | পাক অধিকৃত কাশ্মীর চাই, তৃতীয় পক্ষের মধ্যস্থতা নয়, ট্রাম্পকে কড়া বার্তা ভারতের

Kashmir Problem | পাক অধিকৃত কাশ্মীর চাই, তৃতীয় পক্ষের মধ্যস্থতা নয়, ট্রাম্পকে কড়া বার্তা ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পই এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কথা। ট্রাম্পের পোস্টের পরেই সরকারিভাবে সংঘর্ষবিরতির কথা জানায় ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। সেই ট্রাম্পই রবিবার প্রস্তাব দেন কাশ্মীর সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে মধ্যস্থতার। এরপরেই ভারত জানিয়ে দেয় পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই লক্ষ্য। এই ইস্যুতে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা মানা হবে না। […]

আরও পড়ুন
Tried baby theft | শিশু চুরির চেষ্টা গাজোল সরকারি হাসপাতালে, ধৃত ২   

Tried baby theft | শিশু চুরির চেষ্টা গাজোল সরকারি হাসপাতালে, ধৃত ২   

গাজোল ও কালিয়াচক: সদ্যোজাত থেকে চার বছরের শিশু চুরি। দুই ক্ষেত্রেই অভিযুক্ত হিসাবে পুলিশের জালে দুইজন মহিলা। আর এমনই চাঞ্চল্যকর ঘটনায় শনিবার দিনভর তোলপাড় গাজোল থেকে কালিয়াচক। এদিন সাতসকালে গাজোল স্টেট জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে  এক সদ্যোজাতকে  চুরির ঘটনায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় হাসপাতাল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরের এলাকা থেকে শিশু […]

আরও পড়ুন
Narendra Modi | ‘গুলির বদলে গোলা চলবে’, সেনাকে স্পষ্ট নির্দেশ মোদির

Narendra Modi | ‘গুলির বদলে গোলা চলবে’, সেনাকে স্পষ্ট নির্দেশ মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তান গুলি চালালে পালটা গোলায় জবাব দেবে ভারত। রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকে এমনটাই স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তে পাকিস্তান কোনও হামলা চালালে যাতে তার পালটা হামলায় জবাব দেওয়া হয় তা স্পষ্ট করে দিয়েছেন মোদি। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত ওই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ […]

আরও পড়ুন
বদলে যাওয়া উত্তরপ্রদেশ, যোগীর সঙ্গে দেখা করলেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট

বদলে যাওয়া উত্তরপ্রদেশ, যোগীর সঙ্গে দেখা করলেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট

হেমন্ত মৈথিল, লখনউ: যোগীর আদিত্যনাথের শাসনকালে বদলে যাচ্ছে উত্তরপ্রদেশ। এবার এক যুগান্তকারী মুহূর্তে লখনউয়ে বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সঙ্গে বৈঠক করলেন যোগী। রাজ্যে কৃষিক্ষেত্রে উন্নয়ন এবং ডিজিটাল ব্যবস্থাকে গতি দিতে দুটি উচ্চাভিলাষী উদ্যোগ ‘ইউপি এগ্রিজ’ (UP AGREES) এবং এআই প্রজ্ঞা (AI Pragya) চালু হল। উত্তরপ্রদেশের উন্নয়নে বিশ্বব্যাঙ্ক নিরবচ্ছিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই কারণে […]

আরও পড়ুন
বার্লার বাড়িতে একঝাঁক পদ্মনেতা, দূরত্ব কাটিয়ে ছাব্বিশের আগে ফের সক্রিয় প্রাক্তন সাংসদ?

বার্লার বাড়িতে একঝাঁক পদ্মনেতা, দূরত্ব কাটিয়ে ছাব্বিশের আগে ফের সক্রিয় প্রাক্তন সাংসদ?

রাজ কুমার, আলিপুরদুয়ার: ফের কি পদ্মে সক্রিয় হচ্ছেন জন বার্লা? রবিবাসরীয় সকালে প্রাক্তন সাংসদের বাড়িতে একঝাঁক বিজেপি নেতার উপস্থিতিতে এমনই গুঞ্জন ছড়িয়েছে উত্তরের চা বলয়ে। রবিবার সকালে জন বার্লার বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে যান সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ, […]

আরও পড়ুন
Pulwama Assault | পুলওয়ামা জঙ্গি হামলার দায় স্বীকার পাকিস্তানের, মুখোশ খুলে দিলেন পাক বায়ুসেনা প্রধান    

Pulwama Assault | পুলওয়ামা জঙ্গি হামলার দায় স্বীকার পাকিস্তানের, মুখোশ খুলে দিলেন পাক বায়ুসেনা প্রধান    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুলওয়ামা হামলার দায় স্বীকার করল পাকিস্তান। ভারতের ববাররই অভিযোগ ছিল পুলওয়ামা হামলার পিছনে প্রত্যক্ষ মদত ছিল পাকিস্তানের। রবিবার পাকিস্তানের বহু বছরের অস্বীকারের মুখোশ খুলে দিলেন খোদ সে দেশের শীর্ষ বায়ুসেনা আধিকারিক। এদিন এক সাংবাদিক বৈঠকে পাকিস্তান এয়ার ফোর্সের ডিরেক্টর জেনারেল তথা এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেন, “আমরা আমাদের ক্ষমতা পুলওয়ামায় […]

আরও পড়ুন
আনকোরা তরুণকে রোহিতের পরিবর্ত হিসেবে নিচ্ছে ভারত, ইংল্যান্ড সিরিজে সহ-অধিনায়ক কে?

আনকোরা তরুণকে রোহিতের পরিবর্ত হিসেবে নিচ্ছে ভারত, ইংল্যান্ড সিরিজে সহ-অধিনায়ক কে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। তাঁর জায়গায় কাকে ওপেনার হিসেবে দেখা যাবে, তা নিয়ে জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, সুযোগ পেতে পারেন শুভমান গিলের আইপিএল দলের সতীর্থ সাই সুদর্শন। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, ইংল্যান্ড সফরের জন্য ২৩ মে দল নির্বাচন করবে ভারতীয় বোর্ড। তার আগে বিরাট কোহলির অবসর রুখতে […]

আরও পড়ুন
প্রকাশ্য রাস্তায় তরুণীকে এলোপাথাড়ি অস্ত্রের কোপ প্রাক্তন প্রেমিকের! চাঞ্চল্য জলপাইগুড়িতে

প্রকাশ্য রাস্তায় তরুণীকে এলোপাথাড়ি অস্ত্রের কোপ প্রাক্তন প্রেমিকের! চাঞ্চল্য জলপাইগুড়িতে

শান্তনু কর, জলপাইগুড়ি: বান্ধবীদের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তরুণী। সেসময় তাঁদের পথ আটকায় যুবক। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় এক তরুণীকে। রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়লে পালিয়ে যায় ওই যুবক। জানা গিয়েছে, ওই তরুণী ও যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যদিও দীর্ঘদিন হল তাদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না বলে দাবি তরুণীর […]

আরও পড়ুন
যুদ্ধ আবহেই আইপিএলের দ্বিতীয় দফার সূচি চূড়ান্ত বোর্ডের, ভেন্যু মাত্র তিনটি! শুরু কবে?

যুদ্ধ আবহেই আইপিএলের দ্বিতীয় দফার সূচি চূড়ান্ত বোর্ডের, ভেন্যু মাত্র তিনটি! শুরু কবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষের আবহে এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ রাখা হয়েছিল। যদিও ফের আইপিএল শুরুর পরিকল্পনা প্রস্তুত বোর্ড। মোটামুটি তার দিনক্ষণও ঠিক হয়ে রয়েছে। তবে ম্যাচের ভেন্যু নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে বোর্ডের। আর রবিবার রাতেই নতুন সূচি ফ্র্যাঞ্চাইজির কাছে পৌঁছে যেতে পারে। খুব স্বাভাবিকভাবেই আইপিএল শুরু হলে বেশ কিছু পরিবর্তন করতে হবে। […]

আরও পড়ুন
শহরজুড়ে টোটোর দাপাদাপি, প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সিটি অটো বন্ধের সিদ্ধান্ত শিলিগুড়িতে

শহরজুড়ে টোটোর দাপাদাপি, প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সিটি অটো বন্ধের সিদ্ধান্ত শিলিগুড়িতে

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: সরকারি নিয়ম না মেনে টোটো দাপিয়ে বেড়াচ্ছে শহরে। আর সে কারণের চলাচলের সমস্যার পাশাপাশি যাত্রী পেতেও অসুবিধা হচ্ছে। এরই প্রতিবাদে শনিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য অটো পরিষেবা বন্ধ করে দিয়ে ধর্মঘটে শামিল হলেন শিলিগুড়ি সিটি অটোচালকরা। আর এতেই সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। যাত্রীদের কথায়, হঠাৎ করেই অটো চালকরা তাদের নেমে যেতে বলেন। […]

আরও পড়ুন
Udayan Guha | ‘কথার প্রয়োজন ফুরিয়েছে’, এক মঞ্চে থেকেও পরস্পরের প্রতি নীরব রবি-উদয়ন

Udayan Guha | ‘কথার প্রয়োজন ফুরিয়েছে’, এক মঞ্চে থেকেও পরস্পরের প্রতি নীরব রবি-উদয়ন

গৌরহরি দাস, কোচবিহার: তাঁরা একসঙ্গে প্রদীপ জ্বালালেন, ব্যাডমিন্টনও খেললেন। কিন্তু হাত মেলানো বা সৌহার্দ্য বিনিময় তো দূরের কথা, একে অপরের সঙ্গে একটা কথাও বললেন না। ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh) ও উদয়ন গুহ (Udayan Guha) ঘণ্টাখানেক একসঙ্গে কাটালেও তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে দলেই গুঞ্জন শুরু হয়েছে। অনুষ্ঠান শেষে রবির […]

আরও পড়ুন
Recipe | হোক স্বাদবদল! একঘেয়ে পদ ছেড়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ডিম-সর্ষে’

Recipe | হোক স্বাদবদল! একঘেয়ে পদ ছেড়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ডিম-সর্ষে’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডিম ঝোল, সেদ্ধ, অমলেট, ভুর্জি আমরা প্রায়ই খেয়ে থাকি। তবে এই একঘেয়ে পদ ছেড়ে ডিম দিয়েই নতুন কোনও পদ বানিয়ে ফেলতে পারেন। সন্ধান রইল সেরকমই একটি পদ ‘ডিম-সর্ষে’র। রইল রেসিপি (Recipe)। উপকরণ: ৪টি ডিম, ১ কাপ টক দই, দেড় চা-চামচ কাশ্মীরি লংকাগুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং চিনি, ২ টেবিল চামচ ধনেপাতা […]

আরও পড়ুন
Pomegranate | নিয়মিত খান বেদানা, এতে কী কী উপকার হবে?

Pomegranate | নিয়মিত খান বেদানা, এতে কী কী উপকার হবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কিছু ফল রয়েছে, যা সারাবছরই বাজারে পাওয়া যায়। তেমনই একটি ফল বেদানা (Pomegranate)। টুকটুকে লাল বেদানা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। নিয়মিত বেদানা খেলে কী কী উপকার হবে, তা জেনে নিন। ডায়াবিটিসে উপযোগী বেদানা বেদানার গ্লাইসেমিক সূচক কম। তাই, ডায়াবিটিসের রোগীরা বেদানা খেতে পারেন। তাছাড়া এই ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলসে […]

আরও পড়ুন
‘পাকিস্তানিদের জন্য আমার হৃদয়ে ঘৃণা নেই’, ফের বিতর্কে রণবীর

‘পাকিস্তানিদের জন্য আমার হৃদয়ে ঘৃণা নেই’, ফের বিতর্কে রণবীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না রণবীর এলাহাবাদিয়ার। মা-বাবার যৌনতা নিয়ে অশ্লীল রসিকতায় তাঁর বিরুদ্ধে চটেছিল গোটা দেশ। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। আর এবার বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়ালেন ইউটিউবার। সোশাল মিডিয়ায় আরও একবার কটাক্ষের শিকার তিনি। চাপের মুখে পোস্টও ডিলিট করেন রণবীর। শনিবার সোশাল মিডিয়ায় লেখেন, “পাকিস্তানিদের প্রতি কোনও ঘৃণা […]

আরও পড়ুন
Well being Suggestions | রাতে অনিদ্রার সমস্যা বাড়ছে? এই তেলগুলি পায়ে মালিশ করলেই মিলবে সমাধান…

Well being Suggestions | রাতে অনিদ্রার সমস্যা বাড়ছে? এই তেলগুলি পায়ে মালিশ করলেই মিলবে সমাধান…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাতে ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও ঘুম আসতে চায় না অনেকের। ফলে বাড়ছে নানা শারীরিক সমস্যা। একটানা ঘুমের ওষুধ খাওয়াও শরীরের জন্য ভালো নয়। তবে কয়েকটি তেল যদি পায়ে মালিশ করেন, তবে অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন (Well being Suggestions)। নারকেল তেলউদ্বেগ, মানসিক অবসাদ কমিয়ে শরীরকে তরতাজা করতে সাহায্য করে […]

আরও পড়ুন
Amitabh Bachchan | ভাঙল দীর্ঘ নীরবতা! পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর নিয়ে কবিতা লিখলেন বিগ-বি

Amitabh Bachchan | ভাঙল দীর্ঘ নীরবতা! পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর নিয়ে কবিতা লিখলেন বিগ-বি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Assault) প্রতিবাদে সরব হয়েছিলেন বলিউডের বহু তারকা। কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কোনও কথা বলতে দেখা যায়নি অভিনেতা অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। উলটে পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই প্রতিদিন ফাঁকা পোস্ট করে গিয়েছেন তিনি। পহেলগাঁও হামলার প্রায় ২০ দিন অতিক্রান্ত হতে চলেছে। অবশেষে রবিবার নিজের নীরবতা ভাঙলেন […]

আরও পড়ুন
পাক-ভারত সংঘাতের আবহে মুর্শিদাবাদের আকাশে রহস্যজনক ড্রোন

পাক-ভারত সংঘাতের আবহে মুর্শিদাবাদের আকাশে রহস্যজনক ড্রোন

শাহজাদ হোসেন, ফরাক্কা: মুর্শিদাবাদের আকাশে রহস্যজনক ড্রোন! শনিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দুর্গাপুর-বরোজডিহি গ্রামে ড্রোনটি পাওয়া যায়। সেটি বাজেয়াপ্ত করেছে সীমান্ত রক্ষী বাহিনী। ভারত-পাকিস্তান অশান্তির আবহে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রামে ড্রোন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর-বরোজডিহি গ্রামে কিছু যুবক মাঠের […]

আরও পড়ুন
PM Modi | সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, রাজনাথ-দোভালের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

PM Modi | সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, রাজনাথ-দোভালের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সংঘর্ষবিরতির পরও তা লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় শনিবার রাতে গুলি চালানো হয়েছে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। শ্রীনগরে দেখা গিয়েছে পাক ড্রোন। বিস্ফোরণেরও শব্দ শোনা গিয়েছে। এমন পরিস্থিতিতে নিজের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত […]

আরও পড়ুন
পানবরজে কাজ, মেয়ের অধ্যাপক হওয়ার স্বপ্নকে বাস্তব করতে দারিদ্রের সঙ্গে লড়াই মা সীমার

পানবরজে কাজ, মেয়ের অধ্যাপক হওয়ার স্বপ্নকে বাস্তব করতে দারিদ্রের সঙ্গে লড়াই মা সীমার

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সংসারে নিত্য অভাব। চোয়াল শক্ত করে হাল ধরে রেখেছেন সীমা প্রধান। স্বামী প্রায় সাত বছর আগে মারা গিয়েছেন। তারপর থেকে সংসার চালাতে, ছেলেমেয়েদের বড় করার জন্য তিনিই কাজ শুরু করেন। কখনও পানের বরজে কাজ। কখনও শাড়ি বিক্রি করে সংসার চালানো। অভাবের সংসারে দুই মেয়ে ও এক ছেলেকে প্রতিষ্ঠিত করাই একমাত্র লক্ষ্য […]

আরও পড়ুন
Gorumara | দ্বিগুণ ভাড়া গরুমারার ৪ বনবাংলোর

Gorumara | দ্বিগুণ ভাড়া গরুমারার ৪ বনবাংলোর

শুভদীপ শর্মা, লাটাগুড়ি: একলাফে দ্বিগুণ ভাড়া বাড়ল গরুমারা (Gorumara) বন্যপ্রাণ বিভাগের অধীনে থাকা চারটি বনবাংলোর (Forest bungalow)। পাশাপাশি বনবাংলোর অফলাইন বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীনে থাকা বেশিরভাগ বনবাংলো নতুনভাবে সাজিয়ে তোলার পর সেগুলি পর্যটকদের জন্য চালু করে দেওয়ার সঙ্গে সঙ্গে অফলাইনে বুকিং বন্ধের পাশাপাশি ভাড়াও বাড়ানো হয়েছে। বন দপ্তরের এমন সিদ্ধান্তে […]

আরও পড়ুন
এই শহরে আর যেমন রিকশা ফিরবে না, তেমন…

এই শহরে আর যেমন রিকশা ফিরবে না, তেমন…

  কৌশিক দাম জলপাইগুড়ি শহরের অনেক অধঃপতনের মতো আর একটা পতনের দিক হল, প্রায় প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ফলাফল খারাপ হওয়া। আরও সোজা করে বললে রাজ্যের মধ্যে লাস্ট হওয়া। এবার প্রশ্ন, এটা কি আদৌ জেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার হালহকিকত?  আসলে কয়েকটা জিনিস আমরা নিজেরাও মানতে চাই না। আর চাইলেও বুঝতে চাই না। এ শহরের […]

আরও পড়ুন
সাফল্যের মাঝেও বিষণ্ণতার সুর

সাফল্যের মাঝেও বিষণ্ণতার সুর

  জয়ন্ত চক্রবর্তী মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে অন্যান্য বছরের মতো এবারও মেধাতালিকায় উত্তরবঙ্গের বেশ কিছু ছাত্রছাত্রীকে জায়গা করে নিতে দেখা গেল। এটা অস্বীকার করার উপায় নেই, একটা সময়ে উত্তরের ছাত্রছাত্রীদের সচরাচর মেধাতালিকায় দেখা যেত না। ছবিটা পালটাতে শুরু করে মোটামুটি এই শতকের প্রথম ভাগ থেকে। এর পেছনে রয়েছে অভিভাবক সহ ছাত্রছাত্রীদের সচেতনতা এবং স্কুল সার্ভিস কমিশন দ্বারা নিয়মিত […]

আরও পড়ুন
পুলওয়ামার নেপথ্যেও ছিল পাক সেনার মাস্টারপ্ল্যান! যুদ্ধবিরতির পর ‘স্বীকার’ পাকিস্তানের

পুলওয়ামার নেপথ্যেও ছিল পাক সেনার মাস্টারপ্ল্যান! যুদ্ধবিরতির পর ‘স্বীকার’ পাকিস্তানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে বরাবর হাতিয়ার হিসাবে ব্যবহার করা আসছে পাকিস্তান। অন্তত গত ৩-৪ দশকে ভারতের উন্নতি, স্থিতাবস্থায় ব্যাঘাত ঘটাতে জঙ্গিরাই হাতিয়ার পাকিস্তানের। অথচ প্রকাশ্যে সেটা কোনওকালেইও স্বীকার করে না পাক সেনা বা সরকার। কিন্তু অপারেশন সিঁদুরের পর ভুলবশত হলেও সেই ‘ধ্রুবসত্যি’টা মেনে নিল পাক সেনা। প্রকাশ্যে পাক নৌসেনার সহকারী প্রধান ঔরঙ্গজেব […]

আরও পড়ুন
Muhammad Yunus | ভারত-পাক সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে স্বাগত ইউনুসের, মধ্যস্থতার জন্য ধন্যবাদ ট্রাম্প-রুবিওকে  

Muhammad Yunus | ভারত-পাক সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে স্বাগত ইউনুসের, মধ্যস্থতার জন্য ধন্যবাদ ট্রাম্প-রুবিওকে  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে সংঘর্ষবিরতি শুরু হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে (India-Pakistan ceasefire)। শনিবার বিকেলে প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে, আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। এরপর ভারতের বিদেশসচিব ও পাক বিদেশমন্ত্রীও সংঘর্ষবিরতির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন। ভারত ও পাকিস্তানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ […]

আরও পড়ুন
১১ মে- ১৭ মে Horoscope: কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল ভালোই পাবেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা, বাকিদের ভাগ্যে কী?

১১ মে- ১৭ মে Horoscope: কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল ভালোই পাবেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা, বাকিদের ভাগ্যে কী?

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি ও বুধ, বৃষে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কন‌্যায় কেতু, তুলায় চন্দ্র এবং মীনে শুক্র, শনি ও রাহু। ১৪ মে রাত্রি ১০.৩৭ মিঃ বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। এদিনই রাত্রি ১২.১২ মিঃ রবি ও বৃষে প্রবেশ করবে। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। মেষ সপ্তাহের প্রারম্ভে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সাফলে‌্যর সম্ভাবনা। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার […]

আরও পড়ুন
পাট খেতে মহিলাকে একা পেয়ে ধর্ষণ! নির্যাতিতা ভর্তি বসিরহাট হাসপাতালে, গ্রেপ্তার অভিযুক্ত

পাট খেতে মহিলাকে একা পেয়ে ধর্ষণ! নির্যাতিতা ভর্তি বসিরহাট হাসপাতালে, গ্রেপ্তার অভিযুক্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাট খেতে মহিলাকে একা পেয়ে ধর্ষণ! শারীরিক নির্যাতনের জেরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানা এলাকায়। থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বছর ৩২ নির্যাতিতা পাট খেতে কাজ করতে যান।  পাট নিংড়ানোর কাজ করছিলেন […]

আরও পড়ুন
Donald Trump | ‘ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করব’, কাশ্মীর সমস্যা সমাধানে আগ্রহী ট্রাম্প

Donald Trump | ‘ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করব’, কাশ্মীর সমস্যা সমাধানে আগ্রহী ট্রাম্প

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তান যে সংঘর্ষবিরতিতে (India-Pakistan Ceasefire) রাজি হয়েছে, তা প্রথমে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যদিও তার কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সংঘর্ষবিরতির কথা জানান বিদেশসচিব বিক্রম মিস্রি। রবিবার ফের ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতির সিদ্ধান্তের প্রশংসা করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, কাশ্মীর সমস্যা (Kashmir subject) মেটাতে ভারত ও পাকিস্তানের সঙ্গে […]

আরও পড়ুন
বিরাটের ‘অবসরের ইচ্ছা’য় গম্ভীরের হাত? বড়সড় দাবি বোর্ডকর্তার

বিরাটের ‘অবসরের ইচ্ছা’য় গম্ভীরের হাত? বড়সড় দাবি বোর্ডকর্তার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। জাতীয় দলের হয়ে যতই দুজনে একসঙ্গে কাজ করুন না কেন, তাঁদের ব্যক্তিগত সম্পর্ক যে খুব একটা মধুর নয়, সেটা কমবেশি সকলেরই জানা। এবার শোনা যাচ্ছে, বিরাট যে টেস্ট থেকে অবসর নিতে চাইছেন, পরোক্ষে সেটার নেপথ্যেও রয়েছে গম্ভীরের হাত। অন্তত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেছেন বোর্ডের […]

আরও পড়ুন
ভারতের বিরুদ্ধে ‘জয়ে’ দেশজুড়ে ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালনের ঘোষণা শাহবাজের, কী এই নামের অর্থ?

ভারতের বিরুদ্ধে ‘জয়ে’ দেশজুড়ে ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালনের ঘোষণা শাহবাজের, কী এই নামের অর্থ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতির পর থেকেই লাগাতার মিথ্যাচার পাকিস্তানের। এই সংঘর্ষবিরতিকে নিজেদের ‘জয়’ হিসাবে দাবি করছে ইসলামাবাদ। শুধু তাই নয়, ‘যুদ্ধজয়ের খুশি’তে দেশজুড়ে উৎসব পালনের ঘোষণাও করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।রবিবার দিনভর পাকিস্তানে পালিত হবে ‘ইয়ুম-ই-তাশাকুর’। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাতে দিনটি এভাবে পালন করছে পাক সরকার। ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে যে জয় হিসাবে দেখছে […]

আরও পড়ুন
সংঘর্ষবিরতির পর এবার কাশ্মীর সমস্যাতেও হস্তক্ষেপ! ‘সমাধানের চেষ্টা করব’ বললেন ট্রাম্প

সংঘর্ষবিরতির পর এবার কাশ্মীর সমস্যাতেও হস্তক্ষেপ! ‘সমাধানের চেষ্টা করব’ বললেন ট্রাম্প

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষোলো ঘণ্টা আগে তিনিই প্রথম বিশ্বকে জানিয়েছিলেন ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কথা। এবার সেই ডোনাল্ড ট্রাম্পই প্রস্তাব দিলেন দুই দেশের সঙ্গে কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলে সমাধান খোঁজার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার। প্রসঙ্গত, বরাবরই আন্তর্জাতিক আঙিনায় ভারত জোরের সঙ্গে বলেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর এই নিয়ে কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। […]

আরও পড়ুন