৪০ পেরিয়ে জীবনে এসেছে নতুন প্রেম? সম্পর্ক মধুর করতে এই ৬ টিপস ভুলবেন না

৪০ পেরিয়ে জীবনে এসেছে নতুন প্রেম? সম্পর্ক মধুর করতে এই ৬ টিপস ভুলবেন না

খেলাধুলা/SPORTS
Spread the love


প্রেমে পড়ার কি আর বয়স আছে? মনে বসন্তের রং লাগতে বয়স কোনও বাধাই নয়। আর তাই ৪০ বছর পেরিয়ে ভালোবাসার ফুল ফুটতেই পারে এই বসন্তে। কিন্তু জীবনে নতুন মানুষকে পেয়েও বুক দুরুদুরু? সম্পর্কে ভাঙন ধরা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে প্রতিনিয়ত? আবেগ আর বিশ্বাসে গুলিয়ে যাচ্ছে প্রেমের সমীকরণ? না, এত চিন্তা করবেন না। বরং প্রথম থেকেই থাকুন একটু সচেতন। আর মাথায় রাখুন এই ছয় মূল্যবান পরামর্শ। 

১) দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের জন্য শুরুতেই দু’জনে সময় নিন। প্রেমে হাবুডুবু খাওয়ার আগে নিজেদের চিনুন। প্রয়োজনে কথা বলুন নানা বিষয় নিয়ে। মানসিকতা মিলবে কিনা, যাচাই করে নিন।

আরও পড়ুন:

Youth in disguise of a girl took Rs 2 lakh from an elderly man in KolkataYouth in disguise of a girl took Rs 2 lakh from an elderly man in Kolkata
ছবি: প্রতীকী

২) সম্পর্ক গড়ার শুরুতেই পরিষ্কার করে দিন, ডেটিং ডেটিং খেলার আর বয়স আপনার নেই। আপনি চান দীর্ঘস্থায়ী সম্পর্ক। উদ্দেশ্য স্পষ্ট করলে তবেই দেখবেন সম্পর্ক টিকে থাকবে।

৩) যদি আলাপ করে বা সময় কাটিয়ে পছন্দ না হয়, তাহলে একেবারেই ইমোশনালি জড়াবেন না। কারণ, আপনি হয়তো সহজে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু অপরজন সেটা নাও পারতে পারে।
৪) নিজের পছন্দ ও অপছন্দের কথা স্পষ্ট করে দিন। তাহলে সম্পর্ক এগোবে সহজেই।
৫) অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন। নিজের চেহারা এবং মেন্টাল হেলথকে গুরুত্ব দিন। তাহলে দেখবেন সুস্থ একটা সম্পর্ক এগিয়ে চলবে।

Kolkata's minimum temperature drop almost 5 degreeKolkata's minimum temperature drop almost 5 degree
ছবি: প্রতীকী

৬) বিয়ের প্ল্যান ছকে নিন। সঙ্গীকে জানান আপনার ভবিষ্যৎ প্ল্যান কী। সঙ্গীর সঙ্গে আলোচনা করে তবেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। দেখবেন এভাবেই তৈরি হবে একটা মিষ্টি সম্পর্ক।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *