সংবাদ প্রতিদিন ডিজিটাল ডিজিটাল ডেস্ক: পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের রেজাল্ট। শুক্রবার সকালে বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সংসদ সভাপতি। তিনি জানান, পাশের হার ৯৩.৭২ শতাংশ। প্রথম দশে স্থান পেয়েছে ৬৯ জন। পাশের নিরিখে প্রথমস্থানে দক্ষিণ ২৪ পরগনা। তবে এই রেজাল্ট শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে। জানা গিয়েছে, এদিন বেলা ২ টো থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। স্কুলগুলি অনলাইনে ডাউনলোড করতে পারবেন মার্কশিট।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
