বাড়ির ছাদ থেকে সামান্য উপর দিয়েই চলে গিয়েছে স্বয়ং মৃত্যু! ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তার। সেই বাড়ির ছাদে উঠে কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক রাজমিস্ত্রির। উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকার গোলাবাড়ির এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ছড়িয়ে পড়ল বিক্ষোভ। এলাকাবাসীর অভিযোগ, এখানে অবৈধভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে। বারবার এনিয়ে অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। মৃত্যুর খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। তবে পুলিশকেও জনতার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
সর্বশেষ খবর
