৩১ ডিসেম্বর ‘দিল্লি চলো’র ঘোষণা অভিষেকের, তালিকা প্রকাশ না করলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি

৩১ ডিসেম্বর ‘দিল্লি চলো’র ঘোষণা অভিষেকের, তালিকা প্রকাশ না করলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাজ্য/STATE
Spread the love


ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাংলায় চলা এসআইআর ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এক কোটি অনুপ্রবেশকারীর তালিকা প্রকাশ না করলে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারি। সাংবাদিক বৈঠকে এদিন অভিষেক  স্পষ্ট জানান, ”৩১ তারিখ আমাদের সময় দিয়েছেন। সেখানে আমরা লিস্ট চাইব। যদি না পাই। তাহলে কমিশন ঘেরাও হবে। এমনকী আগামী ৩১ তারিখ তিনি নিজে দিল্লি যাবেন বলেও এদিন জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। 

শুধু তাই নয়, এই ইস্যুতে বিজেপিকেও একহাত নিয়ে  অভিষেক বলেন, ”যদি ভাবে বিজেপি বলবে, আর আমরা করে যাব, প্রশ্ন করার কেউ নেই। তাহলে আমরা আছি। মানুষের হয়ে প্রশ্ন আমরা করবই।” 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *