১৮ মে অবসর নেবেন মাহি? পাঁচ বছর আগে ধোনিরই বার্তা ঘিরে দুশ্চিন্তায় ভক্তরা

১৮ মে অবসর নেবেন মাহি? পাঁচ বছর আগে ধোনিরই বার্তা ঘিরে দুশ্চিন্তায় ভক্তরা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


এবারই কি অবসর মহেন্দ্র সিং ধোনির? ক্রমশ ধোঁয়াশা বাড়ছে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তিকে নিয়ে। এবারের আইপিএলে একটিও ম্যাচ খেলেননি। চোটে জেরবার, দলের সঙ্গেও যাচ্ছেন না। ফলে জল্পনা চলছে এবারই হয়তো অবসর নিতে পারেন ‘থালা’। আর অনেকে তো দিনক্ষণও বলে দিচ্ছেন কবে অবসর নেবেন। সেটা হল ১৮ মে। কেন ওই দিনটিই? তার জন্য ফিরে যেতে হবে বছর কয়েক আগে।

এই বিষয়ে আরও খবর

আইপিএল শুরুর আগে প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। তারপর থেকে মাঠে নামতে পারেননি। কিন্তু ধীরে ধীরে অনুশীলন সেশনে ধোনিকে রেঞ্জ হিটিং-সহ হালকা ফিটনেস ড্রিলের উপর মনোযোগ দিতে দেখা যায়। মরশুমের মাঝপথে ধোনি প্রায় ফিট হয়ে উঠেছিলেন। তবে অনুশীলনের সময় আবারও কাফ মাসলে চোট পান। ফলে কবে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই।

তাহলে এবারই শেষ মরশুম ৪৪ বছর বয়সি তারকার? আর যদি সেটা হয়, তাহলে কবে? অনেকের মতে দিনটা ১৮ মে। ওই দিনই অবসর নিতে পারেন মাহি। যদি ফিট হয়ে ওঠেন, তাহলে ওইদিনই শেষবার সিএসকে জার্সিতে মাঠে নামবেন। এমনটাই অনুমান করছেন অনেকে। কেন ওই দিনটি? তার উত্তর খুঁজতে নেটিজেনরা ফিরে যাচ্ছেন বছর পাঁচেক আগে। সেই সময় এক সাক্ষাৎকারে ধোনি বলেছিলেন, চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে সমর্থকদের সামনে শেষ ম্যাচ খেলতে চান। আর এবার ঘরের মাঠে চেন্নাইয়ের শেষ ম্যাচ ১৮ মে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেটাই কি তাহলে ধোনির শেষ ম্যাচ হবে?

প্লেঅফে উঠলে সিএসকে এরপর অন্য ভেন্যুতে ম্যাচ খেলবে। অন্যদিকে ধোনি শেষবার চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেছিলেন গত বছরের ২৫ মে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। ফলে ভক্তদের নজর এখন ১৮ মের দিকে।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *