একে তো নিয়মিত সুযোগ পাচ্ছে না। নিজেকেও প্রমাণ করেও দলে ‘ব্রাত্য’ বৈভব সূর্যবংশী। কোনও এক অজ্ঞাত কারণে ভারতের কোচ গৌতম গম্ভীর তাকে নিয়মিত খেলাতে নারাজ। অনেকটা একই সুর গম্ভীরের সহকারী সীতাংশু কোটাকের। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সম্ভাবনা রয়েছে ১৫ বছর বয়সি ক্রিকেটারের। তার আগে কোটাকের বক্তব্য, বৈভবকে নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই।
দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছে। কিন্তু প্রায় সব ক্রিকেট ভক্তই জানেন, বৈভব প্রথম একাদশে সুযোগ পাবে না। তবে আচমকা পাশা বদলে গিয়েছে। কুঁচকির চোটে ভুগছেন ঈশান কিষান। সেই জায়গায় বৈভবকে দলে নেওয়ার কথা ভাবছে ভারতীয় শিবির। ওভালে ম্যাচের আগে ব্যাটিং কোচ কোটাক জানান, “ওর বয়স খুবই কম। নিরপেক্ষভাবে বলতে চাই, টিম ম্যানেজমেন্ট ওকে খুব সাবধানে সামলাচ্ছে। সোশাল মিডিয়া ও জনতা ওকে ভালোবাসে। দলের সবাইও বৈভবকে খুব ভালোবাসে। কিন্তু একজনের জন্য তো প্রথম একাদশে বদল করা যায় না।”
আরও পড়ুন:
তাঁর সংযোজন, “প্রথম থেকেই শুনে আসছি সবাই বলছে, ‘ওকে খেলাতে হবে।’ একজন উঠতি ক্রিকেটারকে নিয়ে এত মাতামাতির কিছু নেই। ১৫ বছর বয়সি একজন যদি সবসময় এই কথা শোনার পর সুযোগ না পায় সেটা তার জন্য খুব খারাপ। কিন্তু আমি তো এই মাতামাতি নিয়ন্ত্রণ করতে পারব না।”
কোটাকের যুক্তি, “এই মাতামাতি বাকি ওপেনারদের জন্য খুব খারাপ। যারা নিয়মিত পারফর্ম করছে, তারা এবার ভাবতে শুরু করবে কেন খেলানো হচ্ছে। যারা ক্রিকেট বোঝে, তাঁদের ভাবা উচিত, এই ধরনের বাড়াবাড়ি করা ঠিক কি না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
