১১ লক্ষ অর্থসাহায্য মিকা সিংয়ের, বৃহস্পতিবারই জামিন রাজপাল যাদবের! ‘দিলদরিয়া’ বলিউডকে ধন্যবাদ স্ত্রীর

১১ লক্ষ অর্থসাহায্য মিকা সিংয়ের, বৃহস্পতিবারই জামিন রাজপাল যাদবের! ‘দিলদরিয়া’ বলিউডকে ধন্যবাদ স্ত্রীর

স্বাস্থ্য/HEALTH
Spread the love


লক্ষ লক্ষ দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন যে অভিনেতা, আজ তিনিই কিনা তিহাড় জেলের অন্দরে ৬ দিন ধরে। বলিউডে কোনও ‘বন্ধু নেই’ বলে আক্ষেপ করে দীর্ঘশ্বাস ফেলছেন! ৯ কোটির চেক বাউন্স মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন রাজপাল যাদব। একসময়ের খ্যাতনামা কৌতুকাভিনেতা। যিনি অক্ষয় কুমার, সুনীল শেট্টি, গোবিন্দা থেকে সলমন খান, সঞ্জয় দত্তের মতো হিন্দি বিনোদুনিয়ার প্রথম সারির সব তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, তাঁর এহেন করুণ দশায় কেন কেউ এগিয়ে এলেন না? প্রশ্ন উঠতেই রাজপাল যাদবের পাশে দাঁড়িয়ে বলিউডকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন সোনু সুদ। তাতেই সাড়া দিয়ে এবার জেলবন্দি অভিনেতার বকেয়া টাকা মেটানোর উদ্যোগ নিয়েছেন মিকা সিং।

গায়ক মিকা খুব আক্ষেপের সুরেই জানালেন, “রাজপাল যাদবজি লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। আজ আমাদের ওঁর পাশে দাঁড়ানোর পালা। আমি আমার তরফ থেকে ছোট্ট প্রচেষ্টাটুকু করলাম ১১ লক্ষ টাকা দিয়ে। এইসময়ে সকলের একজোট হয়ে ওঁর পাশে দাঁড়ানো উচিত।” বুধবারই জানা যায়, অজয় দেবগন, সলমন খান, বরুণ ধাওয়ান-সহ একাধিক তারকা রাজপাল যাদবের পাশে দাঁড়িয়েছেন। এপ্রসঙ্গে অভিনেতার ম্যানেজার গোল্ডি জানান, “খবর প্রকাশ্যে আসার পর বলিউডের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সোনু সুদ, সলমন খান এবং অজয় ​​দেবগনের মতো তারাকারা বলেছেন- ‘পাশে আছি’। এই একটু আগেই পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে কথা হচ্ছিল। উনিও সাহায্য করতে চেয়েছেন। রতন নৈন, বরুণ ধাওয়ান…অনেকেই ফোন করেছেন আমাকে আর্থিক সাহায্য করবেন বলে। বলিউডের এরকম সাড়ায় মনে বল পেয়েছেন রাজপালও।” গুরু রানধাওয়াও আর্থিক সাহায্য করেছেন। বলিউডের তরফে এমন বিপুল সাড়া পেয়ে আপ্লুত রাজপালপত্নীও।

Rajpal Yadav's last statement before surrenderRajpal Yadav's last statement before surrender
৯ কোটির দুর্নীতি মামলায় তিহাড় জেলে রাজপাল যাদব। ছবি: ইনস্টাগ্রাম

স্ত্রী রাধা যাদব বলছেন, “সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রায় গোটা ইন্ডাস্ট্রি সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।” খবর, বৃহস্পতিবারই জামিন পেতে চলেছেন অভিনেতা। ২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা এবং তাঁর স্ত্রী। চেক বাউন্সের মামলায় সেসময়ে তাঁদের সাজা স্থগিত হয়ে যায়। ২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও রাজপালের সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়। মামলাকারীদের সঙ্গে সমঝোতা করে বা আথিক ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে বলেই আশা করেছিল আদালত। কিন্তু পরে জানা যায়, পঁচিশের অক্টোবর মাসে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দিয়েছেন অভিনেতা। তবুও এখনও ৯ কোটি টাকা বকেয়া রয়েছে রাজপালের। বৃহস্পতিবার তাই আদালতের নির্দেশ অনুযায়ী, দিল্লিতে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগেও অবশ্য দিন তিনেক তিহাড় জেলেই থাকতে হয়েছিল তাঁকে। তবে সেবার জামিনে রেহাই পান। কিন্তু এবার পরবর্তী শুনানিতে হিল্লে না হলে আপাতত জেলের ঘানিই টানতে হবে রাজপাল যাদবকে। পাশাপাশি এও শোনা যায় যে, দীর্ঘদিন ধরে বলিউডি লাইমলাইট থেকে দূরে থাকায় তাঁর সিনেমার ভাঁড়ারেও টান পড়েছে। ফলত, হাতে কাজ না থাকায় টাকাও মেটাতে পারেননি। এবার রাজপালের গ্রেপ্তারিতে ‘স্বার্থপর’ বলিউডের দিকে আঙুল ওঠায় এগিয়ে এলেন এনেক তারকাই।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *