হোয়াটসঅ্যাপে এল নিজেরই নগ্ন ছবি! হতবাক বাঙালি অভিনেত্রী, দুষলেন কাকে?

হোয়াটসঅ্যাপে এল নিজেরই নগ্ন ছবি! হতবাক বাঙালি অভিনেত্রী, দুষলেন কাকে?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বিনোদন জগতের শিল্পীদের জীবন যেন আতস কাচের নীচে রেখে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হয়। উনিশ থেকে বিশ হলেই তাঁরা হয়ে ওঠেন পেজ থ্রির হট কেক। সেলেবদের হাঁড়ির খবর জানতে মরিয়া হয়ে থাকেন সিনেপ্রেমীরা। ক্যামেরার সামনে অস্বস্তি প্রকাশ করে মেজাজ হারিয়ে ফেলার ঘটনাও দেখা যায় আখছার। শুধু তাই নয়, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তারকাদের ‘উপস মোমেন্ট’ বা আপত্তিকর ছবিও। সম্প্রতি বলিউডের এক বর্ষীয়ান বাঙালি অভিনেত্রী অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পেলেন নিজের নগ্ন ছবি! এই ঘটনায় মুম্বইয়ের ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন।

তিনি আর কেউ নন, ‘পাপি গুড়িয়া’ খ্যাত অভিনেত্রী পুনম দাশগুপ্তা। মিডিয়া রিপোর্ট মোতাবেক, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ফোনে আচমকা অশ্লীল ছবি দেখে একেবারে চক্ষু চড়কগাছ অভিনেত্রীর। এক সর্ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুনম বিষয়টি তাঁর স্বামীর সঙ্গে আলোচনা করার পর পুলিশের কাছে যান। তিনি ২৯ এপ্রিল ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত করেছে। অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বরটির ব্যবহারকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন:

শিশুশিল্পী হিসেবে বাংলা সিনেমায় হাতেখড়ি। পরবর্তীতে হিন্দি, মালায়ালি, তামিল এবং কন্নড় ছবিতেও কাজ করেছেন। চলচ্চিত্র ও টেলিভিশন দুই মাধ্যমেই পরিচিত। বর্তমানে তাঁর বয়স প্রায় ৫৮ বছর। বিশেষভাবে পরিচিত ‘আশা ও ভালোবাসা’ সহ একাধিক স্বল্প বাজেটের হরর ও থ্রিলার ছবিতে অভিনয়ের জন্য।

পুনম জানান, অশ্লীল ছবি ফোনে আসার পর নম্বরটিতে ফোন করার চেষ্টা করেছিলেন কিন্তু কোনও উত্তর পাননি। এরপর তিনি নম্বরটি ব্লক করে দেন এবং স্বামীর সঙ্গে আলোচনা করেন। নগ্ন ছবির সঙ্গে আরও এমন অনেক ছবি পেয়েছেন যা এই মুহূর্তে সমাজমাধ্যমেও উপলদ্ধ নয়। অভিনেত্রীর কথায়, “ওই ছবিগুলো এখন গুগলেও নেই। আমার মনে হচ্ছে, হয়তো পরিচিত কেউ ইচ্ছে করে আমাকে মানসিকভাবে হয়রানি করার চেষ্টা করছে।”

নগ্ন ছবি পেয়ে থানায় ছুটলেন অভিনেত্রী

আরও বলেন, “পাবলিক ফিগার হওয়ার কারণে নানা ধরনের মেসেজ পাওয়া অস্বাভাবিক নয়। সেগুলোর মধ্যে কিছু অশালীন বিষয়ও থাকে। কিন্তু, এই ঘটনাটি সব সীমা ছাড়িয়ে গিয়েছে। রকম অশ্লীল জিনিস আমি আগে কখনও পাইনি। আগেও অনেক ঘটনা ঘটেছে, নম্বর ব্লক করেছি। কিন্তু এই প্রথম কেউ এতটা নোংরা ভিডিও পাঠিয়েছে।”

কে এই পুনম দাশগুপ্তা? শিশুশিল্পী হিসেবে বাংলা সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি হিন্দি, মালায়ালি, তামিল এবং কন্নড় চলচ্চিত্রের পরিচিত মুখ হয়ে ওঠেন। চলচ্চিত্র ও টেলিভিশন দুই মাধ্যমেই কাজ করেছেন। তিনি মূলত ১৯৮০-র দশকের শেষ থেকে ১৯৯০-এর দশকে বলিউড এবং আঞ্চলিক সিনেমায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তাঁর বয়স প্রায় ৫৮ বছর। তিনি বিশেষভাবে পরিচিত ‘আশা ও ভালোবাসা’ সহ একাধিক স্বল্প বাজেটের হরর ও থ্রিলার ছবিতে অভিনয়ের জন্য।

হোয়াটসঅ্যাপে নগ্ন ছবি পেলেন অভিনেত্রী

এছাড়াও, নয়ের দশকের জনপ্রিয় টিভি শো ‘জি হরর শো’য়ের কিছু পর্বেও তিনি অভিনয় করেছিলেন। পুনম লরেন্স ডি’সুজার পরিচালনায় ‘পাপি গুডিয়া’ ছবিতেও অভিনয় করেন। পুনম ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছিলেন করিশ্মা কাপুর, অবিনাশ ওয়াধওয়ান, তিন্নু আনন্দ এবং শক্তি কাপুর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *