হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন চাইছেন ইন্দ্রাণী

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই লাইমলাইটের অন্তরালে ইন্দ্রাণী হালদার। একসময়ে পর্দায় দাপুটে পারফরম্যান্সে দর্শক-অনুরাগীদের মন কেড়েছেন, তবে সিরিয়াল শেষ হওয়ার পর বিরতি নিয়েছিলেন। প্রায় চল্লিশ বছরের কেরিয়ারে অসংখ্য ছবিতে অভিনয়। একাধিক বহুল চর্চিত এবং জনপ্রিয় বাংলা ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করার পাশাপাশি মুম্বইয়েও কাজ করেছেন ইন্দ্রাণী। তবে গত কয়েকদিনে তাঁর ভগ্ন চেহারা দেখে নেটভুবনে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। কম কটাক্ষের শিকারও হতে হচ্ছে না জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে।

‘আমার ছবি দেখে অনেকে বলেছেন, আমার ডায়াবেটিস হয়েছে। আমার ক্যানসার হয়েছে! আমি নাকি মরে যাব! তাঁরা কি সত্যিই আমার মৃত্যুকামনা করেন?’

আরও পড়ুন:

সম্প্রতি ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে ইন্দ্রাণী হালদার। বিগত কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন। শারীরিক অসুস্থতায় ওজন বেড়েছিল। কিন্তু, কঠোর অধ্যবসায়ে সেই ওজন ঝরিয়ে আবার জনসমক্ষে ইন্দ্রাণী। তাঁর এই প্রত্যাবর্তনের পথ কিন্তু মসৃণ নয়। দীর্ঘ অসুস্থতার ছাপ পড়েছে চেহারায়। কিন্তু অফুরান প্রাণশক্তিতে সেসব কটুক্তি অতিক্রম করে ভালো থাকার মন্ত্রে বিশ্বাসী তিনি। তাই কটাক্ষ গায়ে মাখতে নারাজ ইন্দ্রাণী। তাঁর কথায়, ‘আমার ছবি দেখে অনেকে বলেছেন, আমার ডায়াবেটিস হয়েছে। আমার ক্যানসার হয়েছে! আমি নাকি মরে যাব! তাঁরা কি সত্যিই আমার মৃত্যুকামনা করেন?’ আক্ষেপের সুর ইন্দ্রাণীর গলায়। তাঁর জীবনে প্রাপ্তির ঝুলির ভার বেশি। সংবাদ প্রতিদিন-এর সঙ্গে কথাপ্রসঙ্গেই তিনি জানালেন, ‘আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। তবে একটাই আক্ষেপ রয়েছে। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আরও কয়েকটা বেশি কাজ করলে ভালো হতো।’

কেন ‘বিগ বস বাংলা’র প্রস্তাব ফেরালেন ইন্দ্রাণী হালদার?

‘দহন’ ছবির ঝিনুক ওরফে ইন্দ্রাণী অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে ‘শ্রীময়ী’, ‘গোয়েন্দা গিন্নি’ অন্যতম সংযোজন। এখনও তাঁকে শ্রীময়ী নামেই ডাকেন অনেকে। আবার ছোটপর্দায় ফিরবেন? ইন্দ্রাণী বললেন, “এই মুহূর্তেই কিছু ভাবিনি। কিন্তু ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন হলে আমি ভাবনাচিন্তা করতে পারি। তবে ‘শ্রীময়ী’ হিসেবে আর নিজেকে দেখতে চাই না।” ইন্দ্রাণী জানালেন, শ্রীময়ীর দ্বিতীয় পর্ব হওয়ার সম্ভাবনা নেই। এখনও তাঁর কাছে প্রচুর কাজের অফার আসে। কিন্তু, সব কাজে ‘হ্যাঁ’ বলতে পারেন না। কথায় কথায় ইন্দ্রাণী এও জানান যে, “বিগ বস বাংলা থেকেও আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু, আমি সটান না বলে দিয়েছি। নিজে উপযাচক হয়ে কাজ চাইতে অসুবিধা হয়। কাউকে গিয়ে ‘আমাকে কাজ দাও’ এটা বলতে পারব না।”

হিন্দি ধারাবাহিক ‘সুজাতা’, ‘মর্যাদা’তে কাজ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন টলিউডের সকলের প্রিয় ‘মামণি’।

এই মুহূর্তে ছোটপর্দায় কাজ করতে আগ্রহী না হলেও ওয়েব সিরিজে কাজ করতে আগ্রহী ইন্দ্রাণী হালদার। অভিনেত্রী বললেন, “আমি প্রচুর ওয়েব সিরিজে কাজ করতে চাই। ছবিতেও যদি আমার মানানসই চরিত্র হয় তাহলে অবশ্যই কাজ করব।” হিন্দি ধারাবাহিক ‘সুজাতা’, ‘মর্যাদা’তে কাজ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন টলিউডের সকলের প্রিয় ‘মামণি’। বাংলার গোয়েন্দা গিন্নির জবাব, “মুম্বই থেকে প্রচুর কাজের অফার আসে এখনও। তবে আমি সেগুলো নাকচ করে দিয়েছি।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *