‘সুপারফুড’ মাখানা, ‘বছরে ৩০০ দিন খাই’, বিহারের সভায় ঘোষণা মোদির

‘সুপারফুড’ মাখানা, ‘বছরে ৩০০ দিন খাই’, বিহারের সভায় ঘোষণা মোদির

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বাজেটে বিহারে মাখানা বোর্ড গঠনের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার সেই মাখানাকে ‘সুপারফুডে’র তকমা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, বছরে কমপক্ষে ৩০০ দিন পুষ্টিগুণ সম্পন্ন মাখানা খান তিনি। তিনি দাবি করেন, গোটা বিশ্বেই স্বাস্থ্যকর মাখানার উৎপাদন হওয়া উচিত।

চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। রবিবার সেরাজ্যের ভাগলপুরে সভায় মোদি জানান, আজ গোটা ভারত জলখাবারে মাখানা খায়। এদিন মাখানার মালা দিয়েই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় বিজেপি নেতারা। ভাষণে মোদি বলেন, “আজ গোটা দেশের শহরগুলিতে জলখাবারের অন্যতম অংশ হয়ে উঠেছে মাখানা। কেন্দ্রীয় বাজেটে মাখানো বোর্ডের কথা ঘোষণা করা হয়েছে। মাখানা এবার গোটা বিশ্বের বাজারকে শাসন করবে।”

গত ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বিহারে মাখানা বোর্ড গঠনের কথা ঘোষণা করেন। লক্ষ্য হল মাখানার উৎপাদন বৃদ্ধি এবং বিপুল হারে মাখানার বাণিজ্য থেকে অর্থ উপার্জন। উল্লেখ্য, বিহার দেশের ৮০ শতাংশ মাখানা উৎপাদন হয়। যদিও বিশ্বজুড়ে এর চাহিদা অনুযায়ী উৎপাদন ও বাণিজ্যে যথেষ্ট কম। সেই কারণেই বোর্ড গঠনের ভাবনা কেন্দ্রের। উল্লেখ্য, চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। মাখানা বোর্ডকে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *