অর্ণব আইচ: আরজি কর মামলায় সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে তোপ দাগলেন নির্যাতিতার মা। তা শুনেই আদালত কক্ষের বাইরে এসে কেঁদে ফেললেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার। বললেন, ”আমিও তো মা।” আজ, শুক্রবার শিয়ালদহ আদালতে আরজি কর মামলার শুনানি ছিল। মামলার শুনানিতে এদিন সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুধু তাই নয়, আরজি কর মামলায় গোপন জবানবন্দি দেওয়ারও ইচ্ছাপ্রকাশ করেন নির্যাতিতার মা।
কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি কর মামলার তদন্ত করছে সিবিআই। এই মামলার শুনানিতে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এমনকী সিবিআই তদন্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার। এদিনও শিয়ালদহ আদালতে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবা বিচারককে জানান, ”সিবিআই ক্রিমিনালকে বাঁচানোর জন্য যা করার তাই করছে। ওরা বড় তদন্তকারী সংস্থা।” এমনকী সিবিআইয়ের তদন্তকারী অফিসার তাঁর ফোন ধরেন না বলেও আদালতে অভিযোগ করেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
