সিঙ্গুরের জমি বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। বঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে সেই সিঙ্গুরের মাটিতেই মোদির কর্মসূচি। রাজনৈতিক দিক থেকে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভা থেকে কী বার্তা দেন মোদি, সেদিকে নজর সকলের। সভা সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য নজর রাখুন LIVE UPDATE-এ।
দুপুর ২.৫০: সিঙ্গুরে নামল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টার। টাটা বিদায়ের প্রায় ১৮ বছর পর সিঙ্গুরে সভা বিজেপির। জিতলে টাটাদের ফেরানো হবে। বলছে বিজেপি।
দুপুর ২.৪৬: মঞ্চে ভাষণ লকেট চট্টোপাধ্যায়ের। বললেন, “রোহিঙ্গাদের তাড়াবে বিজেপি। ৫৮ লক্ষ নাম বাদ গেছে, আরও যাবে। তাই দাঙ্গা ছড়িয়ে দিচ্ছে তৃণমূল।”
দুপুর ২.৩৫: সিঙ্গুরে হেলিপ্যাডের পাশে আগুন। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। চক্রান্তের অভিযোগ বিজেপির
দুপুর ২.২০: কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন নরেন্দ্র মোদি।
