সিঁদুরের পর সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের! ‘পুঞ্চে গোলাবর্ষণ’ নিয়ে কী জানাল ভারতীয় সেনা?

সিঁদুরের পর সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের! ‘পুঞ্চে গোলাবর্ষণ’ নিয়ে কী জানাল ভারতীয় সেনা?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গোলাবর্ষণ করে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। মঙ্গলবার রাতে এরকমই একটি খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তারপরই মুখ খুলল ভারতীয় সেনা। সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়নি।

এদিন একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, মঙ্গলবার রাতে পুঞ্চ সেক্টরে প্রায় ১৫ মিনিট ধরে গুলি চালায় পাক সেনা। তার পালটা জবাব দেয় ভারতও। খবরটি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। কিন্তু তারপরই এই দাবিকে নস্যাৎ করে ভারতীয় সেনা। সেনার তরফে জানানো হয়েছে, ‘সোশাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, পুঞ্চ সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়েছে। যেটি ঠিক নয়। নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়নি।’   

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *