সঙ্গীদের ‘কুকুর’ বলায় দাদার ধমক! চারপেয়েদের কাছে ক্ষমা চেয়ে ফের চর্চায় ‘বিগ বস’ প্রতিযোগী দুর্নিবার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


তিনি যে আর পাঁচজনের থেকে আলাদা, ‘বিগ বস বাংলা’র শুরুর দিন থেকেই বারবার তা প্রমাণ করেছেন দুর্নিবার সাহা। তাঁর আবেগ নিয়ে হাউসমেট থেকে শুরু করে দর্শক, কটূক্তি করতে ছাড়েনি কেউ। সকলের দাবি, তিনি মাইন্ড গেম খেলছেন। তবে তাতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না গায়ক। কটূক্তি বা দাদার ধমক, যে কোনও পরিস্থিতিতেই যে তিনি নিজের সিদ্ধান্তে অনড়, ফের তা বুঝিয়ে দিলেন দুর্নিবার। হাউসমেটদের কুকুর বলে কটাক্ষ করে ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ধমক খেয়ে তিনি ক্ষমা চাইলেন। তবে তা চারপেয়েদের কাছেই! যা নিয়ে শোরগোল সোশাল মিডিয়ায়। অধিকাংশই দুর্নিবারের এই আচরণ ও বুদ্ধির তারিফ করেছেন। তবে উড়ে এসেছে কটাক্ষও।

গায়ক তথা বিগ বস বাংলার প্রতিযোগী দুর্নিবার সাহা। ফাইল ছবি

আরও পড়ুন:

ব্যাপারটা ঠিক কী? গত সপ্তাহে প্রথমবার বিগ বস বাংলায় হয়েছে ‘মিড উইক এভিকশন’। অর্থাৎ সপ্তাহের মাঝে দুর্গ ছাড়তে হয়েছে এক প্রতিযোগীকে। তবে তা দর্শকদের বিচারে নয়, প্রতিযোগীদের ভোটে। ঝিলম গুপ্তা ও দীপেন্দু বিশ্বাস, এই দুজন ছিলেন নমিনেটেড। দুর্গের বাকি সদস্যরা ভোট দেন। তাতে দেখা যায়, মাত্র ৩ টি ভোট পেয়েছেন দীপেন্দু। ঝিলম বেশি ভোট পাওয়ায় স্বাভাবিকভাবেই দীপেন্দুকে ছাড়তে হয় দুর্গ। যা একেবারেই মেনে নিতে পারেনি দুর্নিবার। দীপেন্দু ঘর ছাড়ার সময় দুর্নিবারের চোখে মুখে রাগ-ক্ষোভ ছিল স্পষ্ট। সকলে যখন দীপেন্দুকে এগিয়ে দিচ্ছিলেন তখন এক কোণে দাঁড়িয়ে কার্যত ফুঁসছিলেন দুর্নিবার। তখনই তিনি বলেন, “বের করে দেওয়ার জন্য সবকটা এগিয়ে দাঁড়িয়ে আছে, কুকুর।” তা নিয়ে সোশাল মিডিয়ায় চর্চা হলেও প্রতিযোগীরা স্বাভাবিকভাবেই বিষয়টা জানতে পারেননি।

তবে শনিবার ‘দাদার দরবারে’ হাটে হাঁড়ি ভাঙেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি দুর্নিবারের কাছে এমন মন্তব্যের ব্যাখ্যা চান। এই আচরণ অনভিপ্রেত, তা যথেষ্ট কড়া সুরে বুঝিয়ে দেন তিনি। এরপরই প্রতিযোগীদের কাছে দুর্নিবার ক্ষমা চেয়ে নেবেন, এমনটা খুব স্বাভাবিক। কিন্তু দুর্নিবার যে আর পাঁচজনের মতো নন! এদিন দেখা গেল, ক্যামেরার সামনে গিয়ে চারপেয়েদের কাছেই ক্ষমা চাইলেন তিনি। বলেন, ‘আমি সমস্ত কুকুরদের কাছে ক্ষমা চাইছি, এই মানুষগুলোকে কুকুরের সঙ্গে তুলনা করার জন্য।’ এরপর অত্যন্ত দায়সারাভাবে হাউসমেটদের তিনি বলেন, “ও হ্যাঁ, তোমাদেরও সরি।” এই আচরণে বহু মানুষের মন জিতে নিয়েছেন দুর্নিবার। কারণ, দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছেন কয়েকজনের হয়ে পক্ষপাতিত্ব করছে বিগ বস। তবে দুর্নিবারের আচরণের নিন্দায় সরবও হয়েছেন অনেকেই।

 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *