শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ বাঁহাতি স্পিনার নিয়ে নামছে ভারত! নয়া টিম কম্বিনেশন গম্ভীরদের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


আসন্ন শ্রীলঙ্কা সিরিজ ভারতীয় টিমের কাছে অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে সিরিজ জিততে হবে। অবশ্য সিরিজের আগেই চোট-আঘাত সমস্যা বেশ ভোগাচ্ছে ভারতকে। জশপ্রীত বুমরাহ নেই। চোটের জন্য ছিটকে গিয়েছেন সাই সুদর্শন। এই পরিস্থিতিতে প্রথম টেস্টের আগে আবার নতুন করে কম্বিনেশন তৈরি করতে হচ্ছে গৌতম গম্ভীরকে।

এমনিতে শ্রীলঙ্কা মানে ধরেই নেওয়া যায় বাইশ গজ স্পিনারদের স্বর্গভূমি হতে চলেছে। সেই কথা মাথায় রেখেই চারজন স্পিনার নিয়ে দুই টেস্টের সিরিজ খেলতে এসেছে টিম ইন্ডিয়া। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করা অফস্পিনার অলরাউন্ডার সারাংশ জৈনকে দলে রাখা হয়েছে। তবে গল টেস্টে মনে হয় না সারাংশের টেস্ট অভিষেক হবে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে তিন বাঁ-হাতি স্পিনারকে দলে রেখেই নামবেন শুভমান গিলরা। কুলদীপ যাদব আর রবীন্দ্র জাদেজা অটোমেটিক চয়েস। তিন নম্বর স্পিনার হিসাবে খেলানো হতে পারে মানব সুথারকে।

আরও পড়ুন:

শ্রীলঙ্কা সফরের আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেছে ভারত। ওই টেসেই শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সারতে চেয়েছিলেন গম্ভীর।। দেখে নিতে চাইছেলন তিন নম্বর স্পিনার হিসাবে কাকে খেলাবেন। ওই ম্যাচে সুথার যা বোলিং করেন, তাতে তাঁর শ্রীলঙ্কা সফরের টিমে থাকা মোটামুটি নিশ্চিত হয়ে যায়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল। তিনি বলেন, “কুলদীপ অনেক বেশি অ্যাটাকিং বোলিং করে। ও অভিজ্ঞ। মানবের বল আবার একটু টার্ন করে। জাদেজা অনেক বেশি নিখুত লাইনে বোলিং করে। ফলে তিনজন বাঁ-হাতি স্পিনার থাকলেও আমার মনে হয় না সেটা নিয়ে চিন্তা করার কিছু আছে। কারণ তিনজন আলাদা রকমের বোলার। বৈচিত্র্য আলাদা। তাছাড়া শুভমান রয়েছে। ও জানে কীভাবে সব মানেজ করতে হয়।”

গলের উইকেট দেখে বেশ ভালোই মনে হয়েছে মর্কেলের। তবে টেস্ট যত এগোবে, বল তত টার্ন করবে বলেই মনে হচ্ছে ভারতীয় বোলিং কোচের। তাঁর কথায়, “উইকেট দেখে ভালোই মনে হয়েছে। তবে পরের দিকে উইকেট একটু আলাদা আচরণ করতে পারে। তবে আমরা সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি। আমার মনে হয় এই চ্যালেঞ্জটা অনেক বেশি মানসিক।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *