গোবিন্দ রায়: শর্তসাপেক্ষে মুর্শিদাবাদ যেতে পারবেন শুভেন্দু অধিকারী। বুধবার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, শুধু মাত্র ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তিনি দেখা করতে পারবেন। তাঁর সঙ্গে বিজেপি বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ সেখানে যেতে পারবেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের স্পষ্ট নির্দেশ, প্রশাসনকে আগাম জানিয়ে মুর্শিদাবাদ যেতে হবে রাজ্যের বিরোধী দলনেতাকে। সেক্ষেত্রে তিনি কোনও মিছিল করতে পারবেন না। কোনও সভা বা জমায়েত করে বক্তব্য রাখতে পারবেন না বলে জানিয়েছে আদালত।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
