শুক্রবার প্রকাশিত হচ্ছে না প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? আচমকা কেন এই সিদ্ধান্ত

শুক্রবার প্রকাশিত হচ্ছে না প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? আচমকা কেন এই সিদ্ধান্ত

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ অনিশ্চিত! রাত পেরলেই খুশির ইদ। পবিত্র দিনে কোনও অশান্তি চাইছে না কমিশন ও রাজ্য সরকার। আপত্তি রয়েছে পুলিশ প্রশাসনেরও। তাই বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক করেও কোনও সিদ্ধান্ত নিতে পারল না কমিশন। এই পরিস্থিতিতে হাই কোর্টের সিদ্ধান্তের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ২৪ লক্ষ বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে। রাজ্যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ।

বৃহস্পতিবার সকালে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। কমিশন সূত্রে খবর, ‘বিবেচনাধীন’ ভোটারদের নামের তালিকা প্রকাশের আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। রাজ্যের কোথাও আইনশৃঙ্খলাজনিত কোনও সমস্যা রয়েছে কি না, তা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

ওই বৈঠকের পর বৃহস্পতিবার বিকেলে আবার তড়িঘড়ি বৈঠক ডাকেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয়। বৈঠকে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক। কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশ নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে। তবে তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি বলেই জানিয়েছে একটি সূত্র। হাই কোর্ট থেকে ফিরে রাজ্যের সিইও মনোজের দপ্তরে তাঁর সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল ও রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। মনে করা হচ্ছে, অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়েই হয়েছে পরপর তিনটি বৈঠক। তবে তালিকা প্রকাশ কি আদৌ শুক্রবার হবে, তা নিয়ে জল্পনা রয়ে গিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তবে তা ছিল অসম্পূর্ণ। ওই তালিকায় ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনের নাম ‘যোগ্য’ হিসাবে রয়েছে। ‘বিবেচনাধীন’ ভোটার রয়েছেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। এই কাজের গতি আগের চেয়ে বেড়েছে। হাই কোর্ট নিযুক্ত ৭০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিক এই কাজ করছেন। সিইও দপ্তর সূত্র জানা গিয়েছে, এই গতিতে চললে ভোটের আগে সমস্ত ‘বিবেচনাধীন’ ভোটারের নিষ্পত্তি হয়ে যেতে পারে। তবে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে এখনও পর্যন্ত আর অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়নি। সেই প্রথম তালিকা কবে প্রকাশিত হবে, তা এখনও স্পষ্ট হয়নি। বিবেচনাধীন ভোটারদের তথ্য নিষ্পত্তির কাজ করছেন বিচারকেরা।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় ভোট হবে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে। ভোটের ফল জানা যাবে ৪ মে। পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সে ক্ষেত্রে ভোটের আগে যদি সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি না হয়, ঝুলে থাকা ভোটারদের কী হবে, তাঁরা ভোট দিতে পারবেন কি না, স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টকে এ ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হবে। তবে সময়ের মধ্যেই সকল বিবেচনাধীন নামের নিষ্পত্তি করে ফেলতে চান বিচারকেরা। এরপরেও যাঁদের নাম তালিকা থেকে বাদ যাবে, তাঁরা বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *