‘শাহী’ দরবারে প্রফুল-ছগনরা, সুনেত্রাকে বাদ দিয়েই মিশছে দুই এনসিপি! এনডিএ যোগের জল্পনা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


মহারাষ্ট্রের রাজনীতিতে ফের সমীকরণ বদলের ইঙ্গিত। দুই শিবিরে বিভক্ত এনসিপি-র একত্রীকরণ জল্পনার মধ্যেই সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন এনসিপি নেতা (অজিত পওয়ার গোষ্ঠী) প্রফুল প্যাটেল, সুনীল তটকরে, ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে প্যাটেল, ধনঞ্জয় মুন্ডের মতো নেতারা। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল – এই বৈঠকে ছিলেন না প্রয়াত অজিতের স্ত্রী তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ার এবং তাঁর পুত্র পার্থ পওয়ার। সূত্রের খবর, তাঁদের বাদ দিয়েই শরদ পওয়ার নেতৃত্বাধীন এনসিপি-র সঙ্গে ‘সংযুক্তি’র সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে শাহের সঙ্গে। শুধু তাই নয়, দুই গোষ্ঠীর জুড়ে যাওয়ার পর এনসিপি-র বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বলে রাখা ভালো, বহুদিন ধরেই অজিতের এনসিপিতে অন্তর্দ্বন্দ্বের জল্পনা চলছিল।

এনসিপি-র (অজিত গোষ্ঠী) মুখপাত্র উমেশ পাটিল বলেন, “এই বৈঠককে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু তাই নয়, অভ্যন্তরীণ মতপার্থক্যের যে তত্ত্ব তুলে ধরা হচ্ছে, সেটিও কাল্পনিক। কোনও অদৃশ্য শক্তি এমন সব খবর ছড়াচ্ছে।” তবে তিনি কোনও দল বা কোনও নেতার নাম উল্লেখ করেননি। এদিকে এনসিপি (শরদ গোষ্ঠী) শিবিরের একটি সূত্রের খবর, এনডিএ-তে যোগ দেওয়া বা অন্য কোনও দলের সঙ্গে মিশে যাওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও হয়নি। আসলে অজিত-পত্নী সুনেত্রার সঙ্গে দলীয় নেতাদের একাংশের দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছে। কারণ, দলের একাংশ শরদ গোষ্ঠীর সঙ্গে সংযুক্তির পক্ষে। কিন্তু তাতে নারাজ সুনেত্রা এবং পার্থ। এর জেরে মহারাষ্ট্রের রাজনীতিতে চাপা উত্তেজনা চলছে।

আরও পড়ুন:

এদিকে রবিবার দিল্লির রামলীলা ময়দানে মেগা সমাবেশ করেছে বিরোধী জোট ইন্ডিয়া। সেখানে বিজেপির বিরুদ্ধে শরিক দলের একাধিক নেতা গলা ফাটিয়েছে। শুধু তাই নয়, বক্তৃতা করেছেন সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এবং ছাত্র সংগঠন ‘আইসা’র নেত্রী নেহা বোরা। কিন্তু মঞ্চে ঠাঁই হয়নি শরদ কন্যা তথা এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং শিব সেনা (উদ্ধব ঠাকরে শবির) সাংসদ সঞ্জয় রাউতের। বিরোধীদের দাবি, সময় ফুরিয়ে আসার কারণেই তাঁদের বক্তৃতা করানো যায়নি। কিন্তু গোটা বিষয়টিকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

চলতি বছরের জানুয়ারিতে অজিতের মৃত্যুর পর তাঁর শিবিরে শূন্যতা তৈরি করে। এরপর দলের হাল ধরেন তাঁর স্ত্রী সুনেত্রা। তবে সময় এগোতেই দলের ভিতরে অসন্তোষ দেখা যায়।এনসিপি (অজিত গোষ্ঠী)-র সম্পাদক সচ্চিদানন্দ সিং সুনেত্রার দলীয় সভাপতি নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটিতে আপত্তি জানান এবং নতুন করে নির্বাচনের দাবি জানান। সূত্রের খবর, সুনেত্রার ছেলে পার্থের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও অস্বস্তিতে ছিলেন দলীয় নেতৃত্বের একাংশ। অজিত-পুত্রকে যে যেসব দায়িত্ব দেওয়া হয়েছিল, তা নিয়ে অসন্তুষ্ট ছিলেন কয়েকজন নেতা। তাঁদের মধ্যে ছিলেন প্রফুল প্যাটেল-সহ অন্যান্যরা। সোমবার সেই ‘বিক্ষুব্ধ’ প্রভাবশালী নেতারাই শাহের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *