লজ্জা! ১১৪ রানে অলআউট শাহিনরা, ‘ভাইজান’ পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

লজ্জা! ১১৪ রানে অলআউট শাহিনরা, ‘ভাইজান’ পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাহা ফেল। তারপর খোলনলচে বদলে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি প্রধান মহসিন নকভি। কিন্তু টুর্নামেন্ট বদলে গেলেও পাকিস্তান ক্রিকেটের চরিত্রের বদল হল না। ‘ভাইজান’ পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। পদ্মাপারের দেশের বিরুদ্ধে ১১৪ রানে অলআউট হয়ে গেল তারা। ৮ উইকেটে হেরে ওয়ানডে সিরিজে শুরুতেই রামহোঁচট খেল পাকিস্তান। 

বুধবার মীরপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩১ ওভারের বেশি টিকে থাকতে পারেনি মহম্মদ রিজওয়ানরা। শেষ উইকেটের পার্টনারশিপে ফাহিম আশরাফ এবং আবরার আহমেদ ৩২ রান যুক্ত না করলে আরও বড় লজ্জার সামনে পড়তে হত পাকিস্তানকে। একটা সময় ৮২ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল তাদের। ফাহিম ৩৭ রান না করলে তিন অঙ্কের রানে পৌঁছত না পাকিস্তানের ইনিংস।

আরও পড়ুন:

তবে পাকিস্তানের ইনিংসের শুরুটা দেখে বোঝা যায়নি, এভাবে লজ্জা অপেক্ষা করছে তাদের জন্য। সাহিবজাদা ফারহান ২৭ রানে সাজঘরে ফিরতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে তারা। ২ উইকেটে ৫৫ থেকে পাকিস্তানের বাকি ৭ উইকেট পড়ে মাত্র ২৭ রানের মধ্যে। মহম্মদ রিজওয়ানের পরিবর্তে ওয়ানডে ক্রিকেটে নেতৃত্বে আনা হয়েছে শাহিন আফ্রিদিকে। নেতৃত্ব বদলেও রোগ সারল না পাকিস্তানের। বাংলাদশের পক্ষে নাহিদ রানা পেয়েছেন ২৪ রানে ৫ উইকেট। মেহেদি হাসান মিরাজ ৩, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নেন ১টি করে উইকেট।

১১৫ রানের লক্ষ্য মাত্র ১৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে তুলে নেয় বাংলাদেশ। ৪২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তানজিদ হাসান। ৩২ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান। ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় লিটন দাসরা। এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচ ১৩ মার্চ, শুক্রবার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *