রাম-হনুমান খচিত হাতঘড়ি, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চে ৭৮ লাখি ‘চমক’ রণবীর কাপুরের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। রামের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন কাপুরনন্দন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করেছেন। ‘রামের সুমতি’তে ত্যাগ করেছেন মদ্যপান থেকে মাংসভক্ষণ। এবার ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চে লক্ষ টাকার চমক রামদর্শনে বিভোর রণবীর কাপুরের।

‘জ্যাকব অ্যান্ড কোং’-এর ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’-এর ঘড়ি পরে এদিন রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন রণবীর কাপুর।

আরও পড়ুন:

মে মাসে অযোধ্যায় জমি কিনেছিলেন। এবার ‘আস্ত রামমন্দিরকে’ই হাতঘড়িতে নিয়ে এলেন রণবীর। খানিক খোলসা করে বললে, এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বহুমূল্য রামজন্মভূমি ঘড়ি পরে এসেছিলেন পর্দার রঘুনন্দন। গেরুয়া রঙের বেল্ট। ঘড়িতে খচিত রাম এবং হনুমানের পূর্ণাঙ্গ অবয়ব। আর সঙ্গে অযোধ্যার রামমন্দির। ‘জ্যাকব অ্যান্ড কোং’-এর ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’-এর ঘড়ি পরে এদিন রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন রণবীর কাপুর। যার বাজারদর জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য! সূত্র বলছে, অভিনেতার এই বিশেষ হাতঘড়ির দাম ৭৮ লক্ষ টাকা। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে রণবীরের এহেন মাহর্ঘ্য হাতঘড়ি নজর এড়ায়নি পাপারাজ্জিদের। যেসব লেন্সবন্দি মুহূর্ত আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে। এর আগে মায়ানগরীর সেলেবপাড়ায় একমাত্র সলমন খানের হাতেই এই রামজন্মভূমি ঘড়ি দেখা গিয়েছিল। এবার সংশ্লিষ্ট এডিশনের আরও দামি ঘড়ি পরে তাক লাগালেন রণবীর।

নবরাত্রি উপলক্ষে সদ্য প্রকাশ্যে এসেছে চার হাজার কোটি বাজেটের ‘রামায়ণ’-এর ইংরেজি সংস্করণের ট্রেলার। নতুন ট্রেলারে আরও একবার ফুটে উঠেছে ভালো-মন্দের চিরন্তন লড়াই। যা দেখে আপ্লুত সিনেপ্রেমীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা। নতুন ট্রেলারে মূলত রাম-রাবণের সংঘাতকে প্রাধান্য দেওয়া হলেও, মহাকাব্যের গুরুত্বপূর্ণ আবেগঘন মুহূর্তগুলিও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *