রামনবমীর দুপুরে শুটআউট! ঠাকুরনগরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী

রামনবমীর দুপুরে শুটআউট! ঠাকুরনগরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীর সকালে ঠাকুরনগরে চলল গুলি। স্ত্রীকে স্টেশনে ছেড়ে ফেরার পথে গুলিবিদ্ধ বিজেপি কর্মী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের বড়া এলাকায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে। কী কারণে গুলি? নেপথ্যে রাজনীতি নাকি অন্য কিছু? উত্তর পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।  

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *