রাতের শহরে বেপরোয়া বাইক-গাড়ি! অষ্টমীতে কলকাতায় ট্রাফিক আইন ভেঙে গ্রেপ্তার ৬৭

রাজ্য/STATE
Spread the love


পুজোর রাতগুলিতে শহরে বেপরোয়া বাইক-গাড়ির দৌরাত্ম্য। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে অষ্টমীর রাতে কলকাতাজুড়ে মোট ৭২৬ মামলা দায়ের হয়েছে। বিনা হেলমেটে বাইক চালানো, একটি বাইকে দুইয়ের বেশি সওয়ারি, মত্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর মতো মামলা রয়েছে।

লালবাজারের তরফে একটি তালিকা প্রকাশ করে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র অষ্টমীর রাতেই হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ২৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিন জন একটি বাইকে সওয়ার হওয়ার অভিযোগে দায়ের হয়েছে ১৫৫ মামলা। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মামলা ৯০ টি। ৮১ জনের বিরুদ্ধে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু। এছাড়াও ট্রাফিক আইন সংক্রান্ত আরও ১৬৯ টি মামলা হয়েছে। সব মিলিয়ে মোট ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপুজোর সময়, বিশেষ করে রাতে শহরজুড়ে কড়া পুলিশি নজরদারি থাকে। রাস্তায় রাস্তায় চলে টহলদারি। এবচর আরও আঁটসাঁট নিরাপত্তায় ঢাকা শহরে বেপরোয়া গাড়ি-বাইকে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *