রাজ্যের হাসপাতালে কত আইসিইউ বেড? তথ্য প্রকাশের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


আর লুকোছাপা নয়। আইসিইউ বেডের খুঁটিনাটি তথ্য আনতে হবে আমজনতার সামনে। রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে কতগুলি আইসিইউ শয্যা রয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি সরকারি এবং বেসরকারি হাসপাতালে নজরে পড়ে এমন জায়গায় চালু করতে হবে স্ট্যান্ডার্ড ডিসপ্লে সিস্টেম। যেখানে ইনটেনসিভকেয়ার ইউনিট কটি রয়েছে, তার মধ্যে কতগুলি ভর্তি, ক’টি খালি রয়েছে সব জানতে পারবেন আমজনতা।

কী কী বিষয় থাকতে হবে স্ট্যান্ডার্ড ডিসপ্লে সিস্টেমে? ভেন্টিলেটর-সহ আইসিইউ ক’টি রয়েছে, ভেন্টিলেটর ছাড়া আইসিইউ শয্যার সংখ্যা কত সবই দেখাতে হবে স্ক্রিনে। কোনও বেসরকারি হাসপাতাল এই নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেবে স্বাস্থ্যদপ্তর। এই বিষয়টি নজরদারির জন্য রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর সময় সংকটজনক রোগীকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল যাতে দৌড়াতে না হয় তার জন্যই নয়া ব্যবস্থা। পথ দুর্ঘটনা অথবা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে গোল্ডেন আওয়ার থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে রোগীকে নিয়ে যেতে হয় আইসিইউতে।

আরও পড়ুন:

নতুন স্ট্যান্ডার্ড ডিসপ্লে সিস্টেম চালু হলে সময় বাঁচবে আমজনতার। দ্রুত জানতে পারবে কোথায় আইসিইউ বেড খালি। স্বাস্থ্য দপ্তরের নয়া সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. হিমাদ্রি দাস। তিনি জানিয়েছেন, পুজোর সময় ঠাকুর দেখার ভিড়। রাস্তায় যানজট। এমতাবস্থায় আকস্মিক কোনও শারীরিক দুর্ঘটনায় আর্থিকভাবে সচ্ছল মানুষও দিশেহারা হয়ে পড়েন। স্ট্রোকের ক্ষেত্রে এক ঘণ্টার মধ্যে পৌঁছতে হয় নিকটবর্তী হাসপাতালে। সে ক্ষেত্রে আইসিইউ বেডের সমস্ত বিবরণ ডিসপ্লে বোর্ডে চোখে পড়ার মতো জায়গায় থাকলে সময় মানুষের সুবিধা হবে। উদভ্রান্তের মতো ঘুরতে হবে না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *