যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ

রাজ্য/STATE
Spread the love


২০২৬ সালের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক:আ ফেয়ারি টেল ফর গ্রাউন-আপস’। দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে কিয়ারা আডবাণীর উদ্দাম যৌনতায় ভরপুর ‘তাবাহি’ মুক্তির পর তোলপাড় নেটভুবন। গান জুড়ে সেই রগরগে অন্তরঙ্গতা দর্শকের রাতের ঘুম কেড়ে নিয়েছিল বললে অত্যুক্তি হবে না। গানের পর সিনেমার ট্রেলার দেখতে মুখিয়ে ছিল সিনেপ্রেমীরা। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে ‘টক্সিক’-এর ট্রেলার।

যশ, কিয়ারার সঙ্গে ‘টক্সিক’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের মতো নামজাদা তারকারা। ৮ আগস্ট বেঙ্গালুরুতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়েই হয়ে গেল ‘টক্সিক’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। দ্বৈত চরিত্রে যশের (রায়া) লুকের ঝলকে ঘায়েল দর্শক।

আরও পড়ুন:

এই গল্প কোনও সাধারণ নায়কের নয়। বরং অন্ধকারে রাজপাট চালিয়ে যাওয়া এক গ্যাংস্টার রায়ার। যে চরিত্রে ধরা দেবেন যশ। ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর নাম আর ট্রেলারেই বুঝিয়ে দিলেন যে এই ‘সর্বনাশী খেলা’ প্রাপ্তবয়স্কদের জন্য।

নয়নতারা, কিয়ারা আডবাণী, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের সঙ্গে রায়ার জটিল সম্পর্কেরও আভাস মিলেছে। ট্রেলারজুড়ে স্পষ্ট স্বতন্ত্র ভিজ্যুয়াল স্টাইল। চোখধাঁধানো প্রোডাকশন ডিজাইন, ধুঁয়াধার অ্যাকশনের ঝলকেই যেন মুক্তির আগে হিট ‘টক্সিক’! বাবা-ছেলের দ্বৈত ভূমিকায় দেখা যাবে যশকে যা নিঃসন্দেহে এই ছবির অন্যতম আকর্ষণ।

‘টক্সিক’-এর ট্রেলারে নারীবিদ্বেষ থেকে সম্পর্কের ভাঙাগড়া, উগ্র মেজাজ আর উচ্চাকাঙ্ক্ষার মতো দিকগুলো বেশ প্রকট। এমনকী বদলে যাবে বাবা-ছেলের সম্পর্কের সমীকরণও। ট্রেলারের ক্লাইম্যাক্সেই রয়েছে বাবা-ছেলের সম্পর্কে কীভাবে দাঁত-নখ বেরিয়ে আসবে।

গল্পের প্রেক্ষাপট নয়ের দশকের গোয়া। যেখানে মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার দাপটে সেসময়ে আধিপত্য বিস্তার করেছে এক নিষ্ঠুর সাম্রাজ্য। কতটা নিষ্ঠুর, কতটা অন্ধকার? সেই উত্তরের জন্য ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *