‘মোদিই ক্ষমতায় থাকবেন’, ‘দেশবিরোধী’দের ইঙ্গিতপূর্ণ বার্তা বিজেপির, নিশানায় কংগ্রেস!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুলে কটাক্ষ করে বিতর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই অবস্থায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিল বিজেপি। তারা জানিয়ে দিয়েছে, মোদিই ক্ষমতা থাকবেন। এর ফলে দেশবিরোধী শক্তিগুলি অস্বস্তিতে পড়বে।

সোমবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে গেরুয়া শিবির। তারা লেখে, ‘ভারতবিরোধী সব শক্তিকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মোদি কোথাও যাচ্ছেন না।’ যদিও ওই পোস্টে কারও নাম করেনি বিজেপি। তবে রাজনৈতির পর্যবেক্ষকদের মতে, এর মাধ্যমে আসলে কংগ্রেস এবং ‘ইন্ডিয়া’ জোটকেই নিশানা করেছে গেরুয়া শিবির। এদিকে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডি’ জোটের সভার আয়োজন করেছে কংগ্রেস। বলে রাখা ভালো, ১ নভেম্বর ভারতের ইতিহাসে এক রক্তাক্ত দিন। ১৯৮৪ সালে ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরবর্তী দাঙ্গায় রাজধানী-সহ দেশের বিভিন্ন প্রান্তে বলি হতে হয়েছিল শিখ সম্প্রদায়ের বহু মানুষকে। ‘ইন্ডি’ জোটের সভার জন্য কংগ্রেসের তরফে সেই দিনটি বেছে নেওয়ায় স্বাভাবিকভাবেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন:

প্রসঙ্গত, রবিবার দুপুরে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে পাটনায় গিয়েছিলেন খাড়গে। যখন তিনি বক্তৃতা করছেন, সেই সময় এক ব্যক্তি বলেন, “দেশে বিদ্রোহ না হলে মোদিকে ক্ষমতা থেকে সরানো যাবে না।” কিন্তু কথাটা পুরোটা খাড়গের কান পর্যন্ত পৌঁছয়নি। কংগ্রেস সভাপতি শুনতে পান, ‘মোদি কোত্থাও যাবেন না।’ তাতেই খানিকটা রেগে উঠে আপত্তিকর মন্তব্য করে বসেন খাড়গে। বলেন, “মোদির বাপকেও যেতে হবে।” খাড়গের এই মন্তব্যের পরই দেশজুড়ে প্রতিবাদে নামে বিজেপি। এবার পালটা জবাবও দিল গেরুয়া শিবির।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *