মেরুদণ্ডে কঠিন অস্ত্রোপচার, ১৪ দিন পর বাড়ি ফিরলেন নুসরত, অসমাপ্ত শুটিং কবে শেষ করবেন?

খেলাধুলা/SPORTS
Spread the love


হাসপাতালের বিছানাতেই কেটেছে দু’সপ্তাহ। অবশেষে চোদ্দ দিন পর বাড়ি ফিরলেন নুসরত বারুচা। অভিনেত্রীর টিমের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মেরুদণ্ডে অস্ত্রোপচার সফল হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন নুসরত। এই খবরে স্বস্তি পেয়েছেন নুসরতের অনুরাগীরা, তা বললে অত্যুক্তি হবে না। তবে সম্পূর্ণ সুস্থ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে নুসরতের টিম। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনার পর কঠিন ও চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে নুসরত বারুচাকে। অবশেষে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা স্বস্তির সঙ্গে জানাচ্ছি যে অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে এবং হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’

আপাতত বাড়িতেই বিশ্রাম নেবেন অভিনেত্রী। পরিবারের সদস্য ও প্রিয়জনদের যত্নে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। নুসরতের টিমের তরফে আরও জানানো হয়েছে, এই কঠিন সময়েও নুসরতের মনের জোর এতটুকু ফিকে হয়নি। আপাতত সুস্থ হয়ে ওঠার দিকেই মনোযোগ দিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ‘অবশেষে নুসরত বাড়ি ফিরেছেন। এখন তিনি প্রিয়জনদের যত্ন ও ভালোবাসার মধ্যে সুস্থ হয়ে ওঠার এক নতুন লড়াই শুরু করেছেন। সম্পূর্ণ সুস্থ হতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। তবে ইতিবাচক মনোভাবটা বজায় রেখেছেন। নিজেকে সুস্থ করে তোলা ও পুরনো দিনগুলো ফিরে যাওয়াই এখন মূল লক্ষ্য।’

আরও পড়ুন:

Nushrratt Bharuccha Smiles To See SRK Kajol Gerua From Hospital
হাসপাতলে নুসরত। ছবি: সোশাল মিডিয়া

শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কঠিন সময়ে নুসরতের প্রতি যে ভালোবাসা, উদ্বেগ, প্রার্থনা এবং শুভেচ্ছা জানানো হয়েছে, তার জন্য আমরা প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ বালিতে শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিলেন নুসরত বারুচা। বরাতজোরে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ঠিকই, তবে অভিনেত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছিলেন মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে।

Health Update: Nushrratt Bharuccha reaches Mumbai From Bali After Spinal Injury, Video
অস্ত্রোপচার হয়েছে নুসরতের

২ অক্টোবর, শুক্রবার নায়িকার টিমের তরফে জানানো হয়, মেরুদণ্ডে চিড় ধরার ফলে নুসরত বারুচাকে দ্রুত বালি থেকে মুম্বইতে উড়িয়ে আনা হচ্ছে। খুব শিগগিরি অভিনেত্রীর অস্ত্রোপচার করা হবে। দুর্ঘটনার এক সপ্তাহ পর শারীরিক পরিস্থিতি নিয়ে ইনস্টা স্টোরিতে একটি খালি চেয়ারের ছবির সঙ্গেঅভনব কায়দায় লিখেছিলেন, ‘চিরকালই তো সূর্যাস্তের পিছনে ছুটে চলেছি। আর ঠিক তখনই আমার পুরো আকাশটাই বদলে গেল। কিন্তু, পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত!’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *