মুসলিম প্রেমিকে আপত্তি, পরিবারের বিরুদ্ধে থানায় মহাকুম্ভের মোনালিসা! সিপিএমের হস্তক্ষেপে বিয়ে সম্পন্ন

মুসলিম প্রেমিকে আপত্তি, পরিবারের বিরুদ্ধে থানায় মহাকুম্ভের মোনালিসা! সিপিএমের হস্তক্ষেপে বিয়ে সম্পন্ন

রাজ্য/STATE
Spread the love


দক্ষিণী ছবির শুটিং করতে গিয়ে পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে বিয়ে করলেন মোনালিসা ভোঁসলে। পঁচিশ সালের মহাকুম্ভই ঘুরিয়ে দিয়েছিল এই বিড়ালাক্ষী মালাপসারিণীর ভাগ্যের চাকা। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে ওঠেন পাথরের মালা বিক্রেতা। যার জেরে সিনেদুনিয়া থেকেও ডাক পান খারগাঁওয়ের এই ষোড়শী। মহাকুম্ভের সেই ‘ভাইরাল গার্ল’ই এবার ‘লাভ জেহাদে’র জেরে চর্চার শিরোনামে।

মোনালিসা-ফরমান জানান, কেরল তাঁদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। কারণ সেখানে কোনও সামাজিক কিংবা ধর্মীয় চাপ ছাড়াই তাঁরা শান্তিতে বসবাস করতে পারবে। এরপরই স্থানীয় বাম প্রশাসন হবু দম্পতির নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের চারহাত এক করে।

আরও পড়ুন:

ঠিক কী ঘটেছে? খবর, মোনালিসার ভিনধর্মে প্রেম নিয়ে আপত্তি করেছিল পরিবার। মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’-এর অভিযোগ, অন্য এক পাত্রের সঙ্গে বিয়ের জন্য চাপসৃষ্টি করা হচ্ছিল। আর সেই জন্যেই বুধবার প্রেমিক ফরমান খানকে নিয়ে সোজা তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় হাজির হন তিনি। পুলিশের দ্বারস্থ হয়ে মা-বাবার বিরুদ্ধে বলপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ জানান মোনালিসা। অভিযোগনামায় তিনি এও উল্লেখ করেছেন যে, তাঁর বাবা বিজয় সিং ভোঁসলে তাঁকে কেরলে নিয়ে যেতে এসেছিলেন। কিন্তু বাবার সঙ্গে বিমানবন্দরে যেতে অস্বীকার করেন তিনি। এরপর পুলিশের তরফে মোনালিসার বাবাকে ডেকে পাঠিয়ে জানানো হয় যে, তাঁর কন্য এখন সাবালিকা, অতঃপর জীবনসঙ্গী বেছে নেওয়ার আইনি অধিকার তাঁর রয়েছে। শেষমেশ বহু ঝড়ঝাপটা পেরিয়ে বুধবার মুসলিম প্রেমিক ফরমানের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবগ্ধ হন মোনালিসা ভোঁসলে। তবে এই বিয়ের ঘটনা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়!

Viral Maha Kumbh Girl Monalisa Draws Massive Crowd In Madhya PradeshViral Maha Kumbh Girl Monalisa Draws Massive Crowd In Madhya Pradesh
শুটিং করতে গিয়ে পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে বিয়ে করলেন মহাকুম্ভের মোনালিসা ভোঁসলে। ছবি- সংগৃহীত

বিয়ের প্রাক্কালে মোনালিসা-ফরমান জানান, কেরল তাঁদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। কারণ সেখানে কোনও সামাজিক কিংবা ধর্মীয় চাপ ছাড়াই তাঁরা শান্তিতে বসবাস করতে পারবে। এরপরই বামপন্থী স্থানীয় প্রশাসন হবু দম্পতির নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের চারহাত এক করে। বহু জটিলতা পেরিয়ে অবশেষে মোনালিসার ‘লাভ স্টোরি’র মধুরেণ সমাপয়েৎ! প্রেমিক-প্রেমিকা থেকে এখন তাঁরা স্বামী-স্ত্রী।

পেট চালাতে কুম্ভ মেলায় এসেই গ্ল্যামার দুনিয়া থেকে ডাক পেয়েছেন বিড়ালাক্ষী এই মালাপসারিণী। পঁচিশ সালে আসমুদ্রহিমাচলের নজর ছিল মোনালিসা ভোঁসলের দিকে। প্রথমবার সিনেদুনিয়ায় পা রেখেই সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এ অভিনয়ের জন্য ডাক পান তিনি। যদিও সেই সিনেমার ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে, তবে মোনালিসা কিন্তু থেমে থাকেননি। জানা গেল, তিনি বর্তমানে মালায়ালাম ছবি নাগাম্মার শুটিংয়ের জন্য কেরালার পুভারে রয়েছেন। সেখানেই বিয়ে সেরে ফেললেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *