সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের মানুষ অশান্তি পছন্দ করেন না। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন, এটাই নিয়ম। বৃহস্পতিবার বহরমপুরের সভা থেকে এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস কয়েক আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরে অশান্তির ঘটনা নিয়ে বলতে গিয়ে নাম না করে বিজেপিকেও হুঁশিয়ারি দিলেন মমতা।
গত এপ্রিলে ওয়াকফের বিরোধিতায় অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার একাধিক এলাকা। তা নিয়ে মমতা বলেন, “ধুলিয়ান-জঙ্গিপুরে একটা ঘটনা ঘটেছিল। সেই সময় জাকির হোসেনের সঙ্গে কথা বলেছিলাম। স্থানীয় কাউন্সিলরকে রাস্তায় দাঁড় করিয়ে বলেছিলাম, আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিন। হিন্দুরা যাতে নির্যাতিত না হন। এই বাংলা সম্প্রীতির বাংলা। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি।” সে প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করে পদ্মশিবিরকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যারা সাম্প্রদায়িকতার রক্তে হোলি খেলছে, তাদেরও সতর্ক করছি।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
