মুক্তি পেল রামায়ণের নতুন গান, রামসীতার বিয়ের দৃশ্যে মুগ্ধ নেটপাড়া

খেলাধুলা/SPORTS
Spread the love


আর মাত্র কয়েকদিন। আগামী ৫ নভেম্বর দিওয়ালির আবহে বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। ইতিমধ্যেই ছবি ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে। এবার মুক্তি পেল ছবির নতুন গান ‘মঙ্গলরং’।

এই গানে আগাগোড়াই রয়েছে হরধনু ভঙ্গ ও রাম-সীতার বিয়ের দৃশ্য। এ আর রহমানের সুরে রণবীর কাপুর ও সাই পল্লবীর রসায়ন মন ভরিয়ে দিয়েছে। চমৎকার সিনেমাটোগ্রাফি। কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। মনে করা হচ্ছে, গানটি শিগগিরি সকলের মন জয় করে নেবে।

আরও পড়ুন:

এর আগে পঞ্চমীতে মুক্তি পেয়েছিল ‘রামায়ণ’-এর দ্বিতীয় ইংরেজি ট্রেলার। নতুন ট্রেলারে আরও একবার ফুটে উঠতে দেখা যায় ভালো-মন্দের চিরন্তন লড়াই। ১৫ অক্টোবর, বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ট্রেলারটি মুক্তি পায়। যা দেখে আপ্লুত সিনেপ্রেমীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা। বিশালাকার সেট, নিখুঁত পোশাক পরিকল্পনা এবং উন্নত ভিজ্যুয়াল এফেক্টস ছবিটির ব্যাপ্তি ও মহিমাকে আরও বাড়িয়ে তুলেছে তা বলাই বাহুল্য। নতুন ট্রেলারে মূলত রাম-রাবণের সংঘাতকে গুরুত্ব দেওয়া হলেও, মহাকাব্যের গুরুত্বপূর্ণ আবেগঘন মুহূর্তগুলিও তুলে ধরা হয়েছে। সেই আবেগ প্রতিফলিত হচ্ছে এই গানেও। ছবির প্রচারের শুরু থেকেই প্রশ্ন উঠেছে রাম-সীতা হিসেবে রণবীর-পল্লবী কতদূর মন জিততে পারবেন। আসল উত্তর ছবি মুক্তির পরই মিলবে। তবে এই গানে দু’জনকে একসঙ্গে যেভাবে দেখা গেল তাতে আশা করাই যায়, ছবিতেই এই রসায়ন বজায় থাকবে।

ঘোষণার পর থেকেই চর্চায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। চার হাজার কোটির মেগাবাজেট মহাকাব্য নিয়ে আগ্রহ ক্রমশ তুঙ্গে উঠছে। তবে ভারতে মুক্তির তারিখ নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। প্রথমে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ছবিটি দীপাবলির দিন অর্থাৎ ৮ নভেম্বর মুক্তি পাবে। পরে আবার মুক্তির দিন বদলে হয় ৪ নভেম্বর। পরে তা আরও একদিন পিছিয়ে করা হয় ৫ নভেম্বর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *