মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর

মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর

স্বাস্থ্য/HEALTH
Spread the love


ডিএ-র পর এবার রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বিরাট সুখবর! পেনশনভোগীদের আর্থিক সুবিধায় বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত অর্থাৎ সাত বছরের এরিয়ারের আনুমানিক হিসেব করে তার ৫০ শতাংশ এরিয়ার মিটিয়ে দেবে শুভেন্দু অধিকারীর সরকার। পরে ধাপে ধাপে তার পুরোটা মিটিয়ে দেওয়া হবে। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত ও অর্থদপ্তরের সচিবের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক তথা এই আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা ভাস্কর ঘোষ। এই খবর প্রকাশ্যে আসতে খুশির হাওয়া অবসরপ্রাপ্ত কর্মী মহলে। এর পাশাপাশি শিক্ষক, শিক্ষাকর্মী-সহ পঞ্চায়েত, পুরসভার কর্মী ও বোর্ড কর্পোরেশন কর্মী, কলকাতার ব্যাঙ্ক থেকে পেনশন প্রাপক, ওয়ার্ক চার্জ ও হোমগার্ডদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া-সহ চুক্তিভিত্তিক কর্মচারীদের সমস্যা সমাধান হবে বলেও জানান তিনি।

শুক্রবার নবান্নে এই বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে জানিয়েছেন, নানা বিভাগের সরকারি কর্মীদের বকেয়া নিয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত ও অর্থদপ্তরের সচিব তাঁদের আশ্বস্ত করেছেন যে সমস্ত বকেয়া হিসেব করে মেটাতে উদ্যোগী রাজ্য সরকার। আপাতত ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পেনশনভোগীদের এরিয়ার হিসেব করে ৫০ শতাংশ দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:

শুক্রবার নবান্নে এই বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে জানিয়েছেন, নানা বিভাগের সরকারি কর্মীদের বকেয়া নিয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত ও অর্থদপ্তরের সচিব তাঁদের আশ্বস্ত করেছেন যে সমস্ত বকেয়া হিসেব করে মেটাতে উদ্যোগী রাজ্য সরকার। আপাতত ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পেনশনভোগীদের এরিয়ার হিসেব করে ৫০ শতাংশ দিয়ে দেওয়া হবে। জানানো হয়, কিছু জটিলতার কারণে কাজ দ্রুত এগোচ্ছে না। কী সেই জটিলতা? ভাস্করবাবুর কথায়, ‘‘ওঁরা জানান যে আইএসএমওএস পোর্টালে যাঁদের বেতনের বিষয়টি নথিভুক্ত হয়, তাঁদের অনেকের এমপ্লয়ি আইডি পরিবর্তন হয়েছে। এছাড়া ২০১৫ সালে ব্যাঙ্কে ডিজিটাল নথি না থাকায় সেসব তথ্য জোগাড় করতে কিছুটা সময় লাগছে। নতুন পোর্টালের তার কাজ চলছে। আমরা সম্পূর্ণ নথি দিয়ে জানিয়েছি, আইডি অপরিবর্তিতই রয়েছে। এছাড়াও বেশ কিছু ইস্যুতে আমরা দাবি জানিয়েছি, ডেপুটেশনে দেওয়া হয়েছিল। আশা করি দ্রুতই সমস্যার সমাধান হবে।”

কবে থেকে মিলবে অর্ধেক এরিয়ার? ভাস্করবাবু জানিয়েছে, দিনক্ষণ এখনও ঘোষণা করেনি সরকার। তবে শিগগিরই তা জানানো হবে। সরকারি কর্মীদের দাবিদাওয়া ও বকেয়া নিয়ে এখনও পর্যন্ত যে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার, তাকে স্বাগত জানিয়ে ভাস্কর ঘোষ, ‘‘যেভাবে সরকার চলছে, তাতে আমরা খুশি। সরকারি কর্মীদের জন্য যে পরিসর খোলা হয়েছে, তাকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া সরকারি পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত ভালো। এই কাজ এতদিন হয়নি। আমাদের সাফ কথা, আমি যেমন নিজের কাজের জন্য এক পয়সা বেশি নেব না, তেমনই যোগ্য অর্থপ্রাপ্তি থেকে যেন বঞ্চিত না হতে হয়।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *