মালাইকা তুমি কার? সোরাবের সঙ্গে নৈশমোচ্ছবের মাঝে হিরে ব্যবসায়ীকে নিয়ে গৌরব-কৃতিকার রিসেপশনে ‘মুন্নি’

মালাইকা তুমি কার? সোরাবের সঙ্গে নৈশমোচ্ছবের মাঝে হিরে ব্যবসায়ীকে নিয়ে গৌরব-কৃতিকার রিসেপশনে ‘মুন্নি’

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বাহান্নতেও মালাইকা অরোরা যেন ষোড়শী। বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টি-প্রিমিয়ার যেখানেই যান, পাপারাজ্জিদের লেন্সের তাক থাকে ‘মুন্নি’র দিকেই। গৌরব কাপুর এবং কৃতিকা কামরার রিসেপশনেও তার ব্যতিক্রম হয়নি। সেখানেও নায়িকার গতিবিধি নখদর্পণে রেখেছিলেন ছবিশিকারীরা। আর তাদের সুবাদেই ক্যামেরায় মালাইকার সঙ্গে যিনি ধরা পড়লেন, তাতে সেলেব পাড়ায় মুন্নিকে নিয়ে ফের ফিসফাস!

আরও পড়ুন:

দিন কয়েক ধরেই ৩০ বছর বয়সি সোরাব বেদির সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জনে উত্তাল হয়েছে নেটপাড়া ‘টু’ মায়ানগরী। ‘স্প্লিটসভিলা’ খ্যাত মডেলের সঙ্গে সম্প্রতি এক নিশিঠেকে নৈশমোচ্ছবে মাততে দেখা গিয়েছিল নায়িকাকে। আয়নার সামনে দাঁড়িয়ে বেশ ঘনিষ্ঠ অবস্থায় পোজ দিয়েছিলেন দু’জনে। আর সেই ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই ‘মুন্নি’কে কম বদনাম হতে হয়নি! কারণ গত প্রেমদিবসেই রোম থেকে ১৯ বছরের ছোট হিরে ব্যবসায়ী হর্ষ মেহেতার সঙ্গে মালাইকার ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়েছিল। তবে চলতি প্রেমগুঞ্জনের আবহে গৌরব-কৃতিকার রিসেপশনে সোরাব বেদি নন, বরং হর্ষের সঙ্গেই দেখা গেল মালাইকাকে।

এদিন অফ শোল্ডার রুপোলি গাউনে মালাইকার গ্ল্যামারের কাছে পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানিও যেন হার মেনেছিল। গাড়ি থেকেই নেমেই ছবিশিকারিদের জন্য একাই পোজ দেন তিনি। অন্যদিকে হর্ষ মেহেতাকে আলাদাভাবে ভেন্যুতে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু ক্যামেরা দেখেই মুখ লুকোন হিরে ব্যবসায়ী। আর সেই বিষয়টি নিয়েই বর্তমানে যত্ত ফিসফাস! কারও প্রশ্ন, ‘সম্পর্ক না থাকলে এত রাখঢাক কেন?’ কেউ বা অভিনেত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়লেন, ‘মালাইকা তুমি কার?’

আরও পড়ুন:

১১ মার্চ আইনি বিয়ে সারার পরদিন ১২ মার্চ, বৃহস্পতিবার রাতে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের জন্য এক রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন গৌরব-কৃতিকা। সেখানেই হর্ষ-মালাইকার পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যা বালান, ফারহান আখতার, শিবানি দান্দেকর, আলি ফজল, রিচা চাড্ডা, রত্না পাঠক, নাসিরুদ্দিন শাহ, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি-সহ আরও অনেকে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *