মাঝআকাশে ইঞ্জিনে ভয়াবহ বিস্ফোরণ! হুলস্থূল কাণ্ড বিমানে

মাঝআকাশে ইঞ্জিনে ভয়াবহ বিস্ফোরণ! হুলস্থূল কাণ্ড বিমানে

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


মাঝআকাশে ইঞ্জিনে ভয়াবহ বিস্ফোরণ! হুলস্থূল কাণ্ড নাইজেরিয়ার একটি বিমানে। পাইলটের তৎপরতায় উড়ানটি তড়িঘড়ি জরুরি অবতরণ করে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

জানা গিয়েছে, বুধবার এয়ার আরিকের ওই বিমানটি সকাল ৭টা ২৪মিনিট নাগাদ নাইজেরিয়ার লাগোস থেকে পোর্ট হারকোর্টের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটি যখন ২৭ হাজার ফুট উচ্চতায় ছিল, তখন উড়ানের ইঞ্জিনে হঠাৎই ভয়াবহ শব্দে একটি বিস্ফোরণ হয়। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুলস্থূল পড়ে যায় বিমানের ভিতরে। ভয়ংকর সেই পরিস্থিতির মধ্যেও শান্ত থাকেন পাইলট। তড়িঘড়ি বিমানটিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তারপর পরিকল্পনা অনুযায়ী তিনি সফল হন।

জানা গিয়েছে, বেনিন বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করে বিমানটি। বিমানটিতে বিমানকর্মী সমতে মোট ৮০ জন ছিলেন। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। কিন্তু কী কারণে বিমানটিতে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, বিমানটির একদিকের ইঞ্জিন সম্পূর্ণ জ্বলে গিয়েছে। গোটা ঘটনায় বিমানের যাত্রী সুরক্ষা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এধরেনর ঘটনা বড়সড় কোনও বিপদ ডেকে আনতে পারতো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *