মহাকাশ রহস্য ও ম্যাজিক শো

মহাকাশ রহস্য ও ম্যাজিক শো

শিক্ষা
Spread the love


মালদা কলেজের আইকার্ড সেন্টার এবং ফিজিক্স বিভাগের ব্যবস্থাপনায় একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিষয় ছিল ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিলেটিভিস্টিক অ্যাস্ট্রোফিজিক্স, কসমোলজি অ্যান্ড কোয়ান্টাম রিয়েলিটিস’। অনুষ্ঠানে বিখ্যাত গবেষক হিসাবে সাউথ আফ্রিকা থেকে উপস্থিত ছিলেন ডঃ মেগান্দ্রেন গোভেন্দর, আইইউকা পুনের অধ্যাপক প্রফেসর রঞ্জীব মিশ্র এবং বিশ্বজিৎ সেন। সেমিনারে অংশ নিেয়ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের গবেষকরাও।

আইকার্ডের কোঅর্ডিনেটর ডঃ শ্যাম দাসের ব্যবস্থাপনায় কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। ফিজিক্স বিভাগের পঞ্চম সিমেস্টারের এক পড়ুয়া শিল্পা মিত্র বলেন, ‘আকাশের দিকে তাকালে ওই টিমটিম করা তারাটার পেছনে যে এত রহস্য লুকিয়ে রয়েছে, তা জানা ছিল না। এসব শুনে ভবিষ্যতে এই বিষয় নিয়ে উচ্চশিক্ষার কথা চিন্তা করব।’ মহাকাশের নানা রহস্যের খোঁজ পান কলেজের অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরাও।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ ডঃ মানসকুমার বৈদ্য, মালদা কলেজের ফিজিক্স বিভাগের অধ্যাপকগণ, মালদা কলেজের পরিচালন সমিতির সম্পাদক এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অধ্যাপক সুব্রত সরকার প্রমুখ। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটি ম্যাজিক শোয়েরও আয়োজন করা হয়েছিল। বিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের ওপর ভিত্তি করে ম্যাজিকের মতো বিভিন্ন এক্সপেরিমেন্ট দেখানো হয়। কলেজের ফিজিক্স বিভাগের পঞ্চম সিমেস্টারের পড়ুয়া সুমন কর্মকারের বক্তব্য, ‘বইয়ে পড়া ফিজিক্স এবং হাতেকলমে তার প্রয়োগ, দুটো বিষয়ের মধ্যে কতটা পার্থক্য সেটা এখানে না এলে জানতে পারতাম না। এত গুণী মানুষদের হাতে ছোট ছোট কিন্তু মজাদার ম্যাজিক দেখে খুব ভালো লাগল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *