মন্দারমণির সমুদ্রে স্নানই কাল! তলিয়ে গেলেন ৬ বন্ধু, এখনও বেপাত্তা ২

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


পুজোর আমেজ কাটার আগেই মন্দারমণিতে দুর্ঘটনা। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৬ যুবক। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় ৪ জনকে উদ্ধার করা গিয়েছিল বৃহস্পতিবার। তবে রাত পেরলেও এখনও বেপাত্তা ২ জন। তাঁদের খোঁজে এখনও চলছে তল্লাশি।

পুজো মানেই টানা ছুটি। স্বাভাবিকভাবেই এই সময়টায় অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার হাওড়ার ডোমজুড় থেকে ৬ বন্ধুর একটি দল মন্দারমণিতে ঘুরতে গিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে তাঁরা সমুদ্র স্নান করতে নামেন। সেই সময়ে ৬ জনকে তলিয়ে যেতে দেখেন স্থানীয়রা। কাছেই থাকা নুলিয়ারা সঙ্গে সঙ্গে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। ৪ জনকে উদ্ধার করতে পারলেও বাকি দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। জলের টানে তাঁরা গভীরে তলিয়ে যান বলে সূত্রের খবর।

তারপর পেরিয়েছে প্রায় ১৬ ঘণ্টা। ফলে তাঁরা এখনও জীবিত রয়েছেন কি না, সেটাই বড় প্রশ্ন। উল্লেখ্য, দিঘা-মন্দারমণিতে এধরণের দুর্ঘটনা নতুন নয়। তাই সমুদ্রে স্নানের ক্ষেত্রে বরাবরই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় পুলিশের তরফে। তারপরও বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। পুজোর আগেই দিঘা-মন্দারমণি তলিয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তাতেও হুঁশ ফেরেনি কারও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *