ভোট মিটতেই তাণ্ডব! আনন্দপুরে ব্যবসায়ীকে ‘গণপিটুনি’, খুনের চেষ্টা ‘ত্রাস’ মিনি ফিরোজের

ভোট মিটতেই তাণ্ডব! আনন্দপুরে ব্যবসায়ীকে ‘গণপিটুনি’, খুনের চেষ্টা ‘ত্রাস’ মিনি ফিরোজের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


ভোট মিটতেই ফের আনন্দপুর অঞ্চলে ‘মিনি ফিরোজে’র গ‌্যাংয়ের তাণ্ডব! গুলশন কলোনিতে এক ব‌্যবসায়ীকে গণধোলাই দিয়ে খুনের চেষ্টা মিনি ফিরোজ ও তার সঙ্গীদের বিরুদ্ধে। কয়েক মাস আগে জেল থেকে ফেরার পর আনন্দপুরের ত্রাস মিনি ফিরোজের বিরুদ্ধে তোলাবাজি ও হামলার অভিযোগ উঠেছিল। ভোটের আগে ওই দাগির সন্ধানে শুরু হয় পুলিশের তল্লাশি। এর পরই রাজ্যের বাইরে গিয়ে গা ঢাকা দিয়েছিল সে। ভোট মিটতেই সে ফের আসে শহরে।

পশ্চিম চৌবাগার বাসিন্দা ওই ব‌্যবসায়ীর অভিযোগ, দিনের বেলায় মিনি ফিরোজ তার অন্তত আটজন সঙ্গী অটো ও বাইকে করে ওই ব‌্যবসায়ীর সামনে আসে। তারা তাঁকে লোহার রড, হকিস্টিক দিয়ে গণধোলাই দিতে শুরু করে বলে অভিযোগ। তাঁর হাতে চপার দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি তাঁর দাদার দোকানে ঢুকে পড়লে ব্যবসায়ীকে সেখান থেকে বের করে নিয়ে এসে মারধর চলে বলেও অভিযোগ। ব‌্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। ব‌্যবসায়ীর দাদাকেও মিনি ফিরোজের গ‌্যাং প্রচণ্ড মারধর করে। রক্তাক্ত অবস্থায় দু’ভাইকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ব‌্যবসায়ীর মাথায় পাঁচটি সেলাই পড়েছে।

আরও পড়ুন:

এই ঘটনার পর আনন্দপুর থানায় মারধর ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। তোলার টাকা না পেয়েই তাণ্ডব চালাচ্ছে মিনি ফিরোজ। এমনটাই অভিযোগ। অভিযোগের ভিত্তিতে মিনি ফিরোজ ও তার সাজিদ, রেহান, মুস্তাফা, জিশান এবং অন‌্যদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *