ভোটে ভুরিভোজ! নির্বাচনী প্রস্তুতিতে কর্মীদের জন্য অঢেল খাবার সরবরাহ, ডাকা হল টেন্ডার

ভোটে ভুরিভোজ! নির্বাচনী প্রস্তুতিতে কর্মীদের জন্য অঢেল খাবার সরবরাহ, ডাকা হল টেন্ডার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


নির্বাচনের কাজে ভুরিভোজের এলাহি আয়োজন পূর্ব বর্ধমানে। টিফিন, লাঞ্চ ও ডিনারের মেনুতে বিশাল চমক। চাইনিজ থেকে কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান থেকে সাধারণ বাঙালি পদ, এমনকী গুজরাটি খাবারের হরেক পদ পাবেন ভোটকর্মীরা। অতীতে বিভিন্ন সময় খাবারের মান নিয়ে ভোটকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। সামনের বিধানসভা নির্বাচনে ভোটকর্মীদের রসনাতৃপ্তিতে কোনও খামতি থাকবে না, মেনু চার্ট থেকেই সেটা স্পষ্ট।

পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরের নেজারত সেকশন থেকে খাবার সরবরাহের টেন্ডার আহ্বান করা হয়েছে। তাতে টিফিন, লাঞ্চ ও ডিনারের মোট ৪৯টি পদের উল্লেখ করে দরপত্র আহ্বান করা হয়েছছ। টিফিনে ১৯টি মেনু, লাঞ্চে ১২ রকমের পদ এবং ডিনারের জন্য ১৮টি পদের উল্লেখ রয়েছে দরপত্রে।

আরও পড়ুন:

পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরের নেজারত সেকশন থেকে খাবার সরবরাহের টেন্ডার আহ্বান করা হয়েছে। তাতে টিফিন, লাঞ্চ ও ডিনারের মোট ৪৯টি পদের উল্লেখ করে দরপত্র আহ্বান করা হয়েছে। টিফিনে ১৯টি মেনু, লাঞ্চে ১২ রকমের পদ এবং ডিনারের জন্য ১৮টি পদের উল্লেখ রয়েছে দরপত্রে। এই তালিকায় কী নেই? বড় কোনও হোটেল বা রেস্তরাঁয় এত ধরনের পদ একদিনে সাধারণত মেলে না! প্রথমে চোখ বুলিয়ে নেওয়া যাক টিফিনের পদগুলিতে –

চা, বিস্কুট, কেক, পেস্ট্রি ছাড়াও কলা, ডিম, এগরোল, চিকেন রোল, চাউমিন, ধোসা, ভেজ মোমো, ননভেজ মোমো, দইবড়া, ধোকলা, সিঙাড়া, ভেজ চপ, স্যান্ডউইচ।

মধ্যাহ্নভোজের মেনুতে –

ভাত, ডাল, আলু পোস্ত, মিক্সড ভেজ, যাছের ঝোল, চিকেন কারি, পনির কারি, চাটনি, মিষ্টি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ফ্রায়েড রাইস, চিকেন কষা, চিকেন চাপ, মাটন চাপ, ভেজ স্যুপ, রেশমি চিকেন কাবাব, মাটন কষা, আলুর দমের মতো পদের জন্য দর চাওয়া হয়েছে।

ডিনারের লিস্টে রয়েছে –

ভেজ ফ্রায়েড রাইস, চিকেন কষা, পনির কারি, চিলি চিকেন, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, পনির বিরিয়ানি, রুটি, চিকেন চাপ, মাটন চাপ, চিলি চিকেন, পোলাও, শাহী পনির, মাশরুম কারি, ফিশ ফিঙ্গার, ভেজ মাঞ্চুরিয়ান, বাটার চিকেন, তন্দুর রুটি, চিকেন তন্দুরির মতো জিভে জল আনা পদ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। শুরু হয়ে যাবে ভোট কর্মীদের প্রশিক্ষণের কাজও। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বুথে যে ভোটর্মীরা যাবেন তাঁদের এই খাতে নির্দিষ্ট ভাতা বা অ্যালাউয়েন্স দেওয়া হয়। তা ব্যাতিত অন্যান্য কর্মী-আধিকারিক যাঁরা ভোটের কাজে যুক্ত থাকবেন তাঁদের জন্য এই খাবার সরবরাহ করা হয়। আর এই খাবার যে রেটে সরবরাহ হবে, সেই হারেই ভাতা পাবেন বুথের কাজে নিযুক্ত ভোটকর্মীরা। সেই কারণে টেন্ডার ডাকা হয়েছে। নিয়মানুযায়ী বরাত দেওয়া হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *