তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নাটাবাড়ি। দুই পক্ষের বচসা, হাতাহাতিতে জখম তৃণমূলের দুই কর্মী। অভিযোগ দায়ের থানায়। গ্রেপ্তার বিজেপির ২ কর্মী। ঘটনায় ব্যাপক উত্তেজনা। তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় তুফানগঞ্জ-১ ব্লকের নাটাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে কদমতলা ভেলাপেটা এলাকায় বিজেপির সংকল্প যাত্রার প্রস্তুতির জন্য সভার আয়োজন করা হয়। সেখানে ছিলেন বিজেপির বিধায়ক মিহির গোস্বামী। অন্যদিকে, এসআইআর তালিকা প্রকাশের পর বহু বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করে তৃণমূল।
আরও পড়ুন:
দুই যুযুধান পক্ষ সামনিসামনি আসতেই গণ্ডগোলের শুরু। দু’পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। ভাঙচুর চালানো হয়। মুহূর্তে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। সংঘর্ষে আহত হন তৃণমূলের দুই কর্মী। মাথা ফাটে গুরু দাস নামে এক তৃণমূল কর্মী। তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন।আহত হন আরও এক তৃণমূলকর্মী শান্তিরাম দাস। তাঁকে নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) কান্নেধারা মনোজ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজেপির অভিযোগ, মিছিল থেকে বিজেপিক র্মীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করা হয়। টেবিল, সভার চেয়ার ভাঙচুর করা হয়। অভিযোগ অস্বীকার করে পালটা কর্মীদের মারধরের অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
