ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ‘বন্ধু’ ট্রাম্প, রাশিয়া থেকে তেল কেনার ‘সাজা’

ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ‘বন্ধু’ ট্রাম্প, রাশিয়া থেকে তেল কেনার ‘সাজা’

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প। সোশাল মিডিয়া তিনি জানালেন, বন্ধু হলেও ভারতের উপর শুল্ক চাপানো হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই নতুন শুল্কহার। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, ভারত তো রাশিয়া থেকে প্রচুর তেল এবং অস্ত্র কেনে। সেকারণেই ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। 

বুধবার ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্ক হার খুব বেশি। তাছাড়াও, ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই রাশিয়া থেকে কেনা। রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চিন। বিশেষত সেই সময়ে, যখন সকলে বলছি রাশিয়ার উচিৎ ইউক্রেনে গণহত্যা বন্ধ হোক। তাই ভারত এবার ২৫ শতাংশ শুল্ক দেবে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তিও পেতে হবে ভারতকে। ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকর হবে।’

উল্লেখ্য, বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আমেরিকার তরফে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল ১ আগস্ট। তবে নানা জটিলতায় আটকে এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি ভারতের। এই পরিস্থিতিতে ভারতের উপর শুল্ক চাপানো হবে কিনা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট জানান, “হ্যাঁ এমনটা হতে পারে।” একইসঙ্গে ট্রাম্প জানান, “ভারত আমাদের ভালো বন্ধু দেশ। তবে যে কোনও দেশের চেয়ে ভারত বেশি শুল্ক আরোপ করেছে। এটা চলতে পারে না। ভারতের উপর বেশি পরিমাণ শুল্ক চাপাবে আমেরিকা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *