ভারতীয় নৌসেনার চিকিৎসায় সুস্থ পাক ধীবর

ভারতীয় নৌসেনার চিকিৎসায় সুস্থ পাক ধীবর

শিক্ষা
Spread the love


মাস্কাট ও নয়াদিল্লি: ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকলেও মানবিকতায় অটুট। শুক্রবার সেই দৃষ্টান্তই রাখল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ত্রিকান্দ। মাঝ সমুদ্রে এক জখম পাক নাগরিকের চিকিৎসা করলেন ভারতীয় জওয়ানরা। আল ওমেদি নামে ইরানের এক মাছধরা নৌকার ইঞ্জিনের যন্ত্রাংশ পরিষ্কারের সময় আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন এক পাক-কর্মী। নয়াদিল্লির প্রতিরক্ষামন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তির আঙুলে গুরুতর আঘাত ছিল। ক্ষত থেকে রক্ত ঝরছিল। ইরানি মাছধরার নৌকাটি থেকে ত্রিকান্দের কাছে বার্তা পাঠানো হয়েছিল। নৌকাটি তখন ওমান উপকূল থেকে ৩৫০ নটিক্যাল মাইল দূরে। বার্তা পাওয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ করে আইএনএস ত্রিকান্দ। পরে ইরানগামী অন্য একটি জাহাজে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক সহ চিকিৎসার বহু সরঞ্জামও দেওয়া হয়। সময়োপযোগী চিকিৎসার জন্য ভারতীয় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাক-কর্মীরা। ইরানি নৌকায় ১১ জন পাক-কর্মী ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *