‘ব্ল্যাক ম্যাজিক করত, বিষ খাইয়ে মারতে চেয়েছিল’, প্রয়াত নানা পাটেকরকে নিয়ে ফের বিস্ফোরক তনুশ্রী

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


নানা পাটেকরের মৃত্যুতে দেশজুড়ে যখন শোকের আবহ, মায়ানগরীর সেলেবপাড়ায় বিষাদের সুর, তখন ‘শয়তানের মৃত্যু’ বলে পরিহাস করে কটাক্ষ, সমালোচনার শিকার তনুশ্রী দত্ত। প্রয়াত অভিনেতাকে নিয়ে এহেন অসংবেদনশীল মন্তব্য করায় কড়া বিবৃতি জারি করে অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও। শুধু তাই নয়, নানা পাটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলে পরিহাস করায় নেটভুবনেও উত্তরোত্তর কটাক্ষের মুখে পড়ছেন তনুশ্রী। তবুও প্রয়াত অভিনেতাকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করা থেকে বিরত থাকছেন না ‘আশিক বনায়া আপনে’অভিনেত্রী।

সমালোচকদের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিয়ে আরও একটি ভিডিওতে নানা পাটেকরের সমালোচনায় তনুশ্রী দত্ত। নিন্দুকদের পালটা পাটকেল, ‘যদি মৃত ব্যক্তির সমালোচনা করা অন্যায় হয় তাহলে প্রতি বছর কেন রাবণের কুশপুতুল পোড়ানো হয়?’ নানাকে নিয়ে মন্তব্যের জন্য যাঁরা সমালোচনায় সরব তাঁদের উদ্দেশ্যে তনুশ্রীর প্রশ্ন, ‘যাঁরা আমাকে ট্রোল করছেন তাঁরা কেন করছেন সেটা বুঝতে পারছি না। যে মানুষটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তাকে আমি ইভিল ডেড বলেছি। এতে এত হইচই করার কী আছে?’

আরও পড়ুন:

Tanushree Dutta criticises Gen Z for protest links with Bangladesh border conflict netizens troll her
তনুশ্রী দত্ত

নানা পাটেকরের মৃত্যুর পরও কীভাবে তাঁকে সমস্যায় পড়তে হচ্ছে সেই প্রসঙ্গে ক্ষোভ উগরে তনুশ্রীর সংযোজন, “মৃত্যুর সময়ও সে আমাকে সমালোচিত হতে বাধ্য করে গেল। সমস্যায় ফেলে গেল। আসলে কিছু আত্মা এতটাই কলুসিত।” রাবণ প্রসঙ্গ টেনে নিন্দুকদের পালটা তোপ, ‘আমার ধর্ম আমাকে শিখিয়েছে শয়তান বেঁচে থাকাকালীনও শয়তান আর মৃত্যুর পরেও শয়তানই থাকে। তেরো দিন পর্যন্ত প্রেতলোকে থাকুক, তারপর নরকে যাক। নানা পাটেকর এবং তাঁর গুন্ডারা আমার জীবনকে নরক বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।’

তনুশ্রী তাঁর ভিডিওবার্তায় আরও দাবি করেছেন, নানা পাটেকর ও তাঁর সহযোগীরা তাঁর ওপর কালোজাদু প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। ধীরে ধীরে শরীরে বিষক্রিয়া করানোর জন্য এক পরিচারিকাকেও পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন। এখানেই শেষ নয়। নানা পাটেকরের বিরুদ্ধে পাহাড়প্রমাণ অভিযোগ তনুশ্রীর। প্রয়াত অভিনেতাকে ঘিরকে তাঁর যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে কথা আজ আর আলাদা করে বলার অপেক্ষাই রাখে না।

অভিনেতার মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করে তনুশ্রীর হেঁয়ালি, ‘যদি সত্যিই মৃত্যু হয়ে থাকে তাহলে নিজের হাতেই হয়েছে। সুশান্ত সিং রাজপুত ও তাঁর ম্যানেজারের মামলা নতুন করে সামনে আসছে। অনেকের মুখোশ খুলে গিয়েছে এবং তদন্ত চলছে। তাই দূরদূরান্ত থেকেও কারও কোনও যোগসূত্র থাকলে, আজ না হোক কাল তার নাম সামনে আসবেই। তাই আমার একটু সন্দেহ হচ্ছে, উনি সত্যিই মারা গিয়েছেন নাকি পালিয়ে যাওয়ার কোনও কৌশল।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *