ব্যাঙডুবি সেনা ছাউনিতে ঢুকে ঘোরাঘুরি! বাগডোগরায় গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক

ব্যাঙডুবি সেনা ছাউনিতে ঢুকে ঘোরাঘুরি! বাগডোগরায় গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক

খেলাধুলা/SPORTS
Spread the love


বাগডোগরার ব্যাঙডুবি সেনা ছাউনি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশি যুবক। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম ওই যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদে তাঁর কথায় একাধিক অসঙ্গতি থাকায় যুবককে বাগডোগরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কী কারণে সেনা ছাউনি এলাকায় তিনি ঘোরাঘুরি করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কৌশিক বিশ্বাস। যদিও এটি তাঁর আসল নাম কি না সেই বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। ধৃতের বাড়ি বাংলাদেশের কোথায় তা-ও স্পষ্ট হয়নি। সেনা ছাউনি এলাকায় ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার ওই যুবক ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে পড়েন। এরপরই সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম তাঁকে আটক করে। মঙ্গলবারের ঘটনার পর চিকেনস নেক এলাকার সেনা ছাউনির নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ধৃত যুবক নজরদারি এড়িয়ে কেমন করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে গেলেন তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পাশাপাশি ওই এলাকায় নজরদারি আরও আঁটসাঁট করা হয়েছে।

এর আগেও ব্যাঙডুবি সেনাবাহিনীর ছাউনি এলাকায় গ্রেপ্তার হয়েছেন একাধিক বাংলাদেশি নাগরিক।২০২৫ সালের ৯ মে ছাউনির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আশরাফুল আলম নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের নভেম্বর মাসে নন্দ মণ্ডল নামে আরও এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তিনি ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সেনা ছাউনির নির্মাণ কাজে শ্রমিক সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন। তিনি ভেতরে ঢোকার চেষ্টা করেন। তার ফোন থেকে বাংলাদেশি পরিচয়পত্র ও সন্দেহজনক একাধিক নথি পাওয়া যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *