ব্যস্ত রাস্তায় গড়িয়ে যাচ্ছে ট্রাক! এক লাফে চালকের আসনে তরুণী, তারপর… ভিডিও দেখে অবাক নেটপাড়া

ব্যস্ত রাস্তায় গড়িয়ে যাচ্ছে ট্রাক! এক লাফে চালকের আসনে তরুণী, তারপর… ভিডিও দেখে অবাক নেটপাড়া

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


যেমন দৃশ্য সিনেমায় দেখা যায়, বাস্তবে তেমন সাহসিকতার কাজ করলেন এক তরুণী। রাস্তার ধারে দাঁড় করানো ছিল একটি ট্রাক। ঢালু জমির কারণে সেটি হঠাৎই গড়িয়ে ব্যস্ত রাস্তার দিকে এগোতে থাকে। যে কোনও মুহূর্ত দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু বিষয়টি দেখা মাত্র ঠান্ডা মাথায় দ্রুত পদক্ষেপ করেন ওই তরুণী। এক লাফে ট্রাকে উঠে ব্রেক কষে দাঁড় করান সেটিকে। ভাইরাল হয়েছে এই ভিডিও। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) নেটিজেনর কুর্নিশ জানাচ্ছেন মুকুটহীন রানিকে।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেখানে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার ধারে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে একটি ট্রাক এবং একটি জেসিবি। ট্রাকের দরজা খোলা। ভিতরে চালক নেই। হঠাৎ ট্রাকটি নিজে থেকেই চলতে শুরু করে। রাস্তার দিকে এগোচ্ছিল সেটি। ঘটনাস্থলে ছিলেন তরুণী। তিনি ট্রাক ও জেসিবির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ট্রাকটিকে বিপজ্জনক ভাবে এগিয়ে যেতে দেখে লাফিয়ে ওঠেন গাড়ির চালকের আসনে। দ্রুত হ্যান্ড ব্রেক কষে দাঁড় করান সেটিকে। এর ফলে ট্রাকটি রাস্তার উঠলেও দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

আরও পড়ুন:

এক্স হ্যান্ডলের এই ভিডিওতে লাইক, কমেন্টের বন্যা বইছে। অধিকাংশ নেটাগরিক তরুণী প্রশংসায় পঞ্চমুখ। উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে দুর্ঘটনা এড়ানোয় তরুণীকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ রকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা বিশাল ব্যাপার। তরুণীকে কুর্নিশ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘তরুণী মুকুটহীন রানি। সত্যিকারের সুপারহিরো।”

আরও পড়ুন:

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *