ব্যস্ত জীবনে শরীর চায় বাড়তি যত্ন, ব্রেকফাস্টের সঙ্গে থাক এই ৫ স্বাস্থ্যকর পানীয়

ব্যস্ত জীবনে শরীর চায় বাড়তি যত্ন, ব্রেকফাস্টের সঙ্গে থাক এই ৫ স্বাস্থ্যকর পানীয়

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সকালে ঘুম থেকে ওঠার পরই নানান ব্যস্ততা। আর এই ব্য়স্ততার মাঝে শরীর চায় একটু বাড়তি যত্ন। তাই মেনুতে রাখুন কয়েকটি সহজ, পুষ্টিকর স্মুদি। ফল, দই, বাদাম আর প্রাকৃতিক উপাদানে তৈরি এই পানীয়গুলো শরীরকে জোগাবে শক্তি, মেটাবে জলের ঘাটতি এবং দিনভর আপনাকে রাখবে চাঙ্গা।

আরও পড়ুন:

mango banana smoothiemango banana smoothie
ছবি: সংগৃহীত

১. আম-কলা স্মুদি
উপকরণ

  • ১ কাপ পাকা আমের টুকরো
  • ১টি পাকা কলা
  • ১ কাপ দুধ (সাধারণ বা বাদামের দুধ)
  • বরফ (চাইলে দিতে পারেন)

প্রস্তুত প্রণালী
সব উপাদান ব্লেন্ডারে ভাল করে ব্লেন্ড করুন।
উপকারিতা

  • আম ও কলায় প্রচুর পরিমাণ প্রাকৃতিক শর্করা ও ফাইবার থাকে, যা দ্রুত শরীরে শক্তি জোগায়।
  • কলায় থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
strawberry yogurt smoothiestrawberry yogurt smoothie
ছবি: সংগৃহীত

২. স্ট্রবেরি-দই স্মুদি
উপকরণ

  • ১ কাপ স্ট্রবেরি
  • ১ কাপ দই
  • ১ কাপ ঠান্ডা দুধ
  • ১-২ চা চামচ মধু

প্রস্তুত প্রণালী
স্ট্রবেরি, দই, দুধ ও মধু একসঙ্গে ব্লেন্ড করুন।
উপকারিতা

  • স্ট্রবেরিতে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
  • দইয়ের প্রোবায়টিক উপাদান হজম ক্ষমতা বাড়ায়।
apple and spinach smoothieapple and spinach smoothie
ছবি: সংগৃহীত

৩. পালং শাক-আপেল স্মুদি
উপকরণ

  • ১ কাপ পালং শাক
  • ১ টা টুকরো করা আপেল
  • ১ চা চামচ লেবুর রস
  • ১/২-১ কাপ জল

প্রস্তুত প্রণালী
পালং শাক ও আপেলের সঙ্গে লেবুর রস ও জল মেশান এবং ব্লেন্ড করুন।
উপকারিতা

  • পালং শাকের ভিটামিন এ এবং সি এবং ফাইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য় করে।
  • আপেলে থাকা ফাইবার হজমে সাহায্য করে ও শরীরকে রাখে তরতাজা।
almond and dates smoothiealmond and dates smoothie
ছবি: সংগৃহীত

৪. আমন্ড-খেজুর স্মুদি
উপকরণ

  • ৮-১০টি ভিজিয়ে রাখা আমন্ড বাদাম
  • ২-৩টি খেজুর
  • ১ কাপ দুধ
  • ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো (চাইলে দিতে পারেন, না দিলেও চলে)

প্রস্তুত প্রণালী
সব উপাদান ব্লেন্ড করুন যতক্ষণ সব উপকরণ ভালোভাবে মিশছে।
উপকারিতা

  • আমন্ড ও খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ ক্য়ালরি, যা শরীরে শক্তি জোগায়। আর রয়েছে হেলদি ফ্যাট, যা শরীরকে রাখে দীর্ঘক্ষণ চাঙ্গা।
  • আমন্ডে থাকা ভিটামিন ই ত্বক ও হাড়ের জন্য খুবই উপকারী।
coconut pineapple smoothiecoconut pineapple smoothie
ছবি: সংগৃহীত

৫. নারকেল-আনারস স্মুদি
উপকরণ

  • ১ কাপ টুকরো করা আনারস
  • ১ কাপ নারকেলের দুধ
  • বরফ (চাইলে দিতে পারেন)

প্রস্তুত প্রণালী
সব উপাদান ব্লেন্ডারে ভাল করে মেশান।
উপকারিতা

  • আনারসে রয়েছে ভিটামিন সি ও ফাইবার, যা হাইড্রেশন ও হজমে সাহায্য করে।
  • নারকেলের দুধে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, যা শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

প্রয়োজনীয় কিছু টিপস

আরও পড়ুন:

  • স্মুদি বানানোর সময় চেষ্টা করবেন পাকা ফল নেবার। কারণ এতে স্মুদির স্বাদ হয় মিষ্টি।
  • যদি আপনার বেশি মিষ্টি প্রয়োজন হয়, তাহলে চিনির বদলে মধু বা খেজুর ব্যবহার করতে পারেন।
  • খেয়াল রাখবেন ব্লেন্ডারে যাতে সব উপকরণগুলো ভাল করে মেশে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *